মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

লোহাগাড়ায় শিক্ষক অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই, মুক্তি পেলেন ভুক্তভোগী

Reporter Name

চট্টগ্রামের লোহাগাড়ায় অপহৃত স্কুলশিক্ষক স্বরুপ কান্তি দাশকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাট এলাকা থেকে তাকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িত অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে লোহাগাড়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেন। সোমবার (২ নভেম্বর) দুপুরে লোহাগাড়া থানার কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী। পুলিশ জানায়, রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট গোলচত্বর এলাকা থেকে অপহৃত শিক্ষককে উদ্ধার করা হয় এবং দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে কয়েক দফায় ফোন করে অপহরণকারীরা স্বরুপ কান্তি দাশকে মারধর করে তাঁর কান্নার শব্দ স্ত্রীকে শোনায়।

উদ্ধার হওয়া স্বরুপ কান্তি দাশ (৫০) লোহাগাড়ার পদুয়া ওয়ার্ড বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তিনি সপরিবারে চট্টগ্রাম নগরের চকবাজারে থাকেন। ভুক্তভোগী পরিবারের ভাষ্যমতে, রোববার সকালে নগরের বাসা থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার পর পদুয়া বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে অস্ত্রের ভয় দেখিয়ে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। লোহাগাড়ায় অপহরণকারীদের কবল থেকে মুক্ত হয়েছেন স্কুলশিক্ষক স্বরুপ কান্তি দাশ (৫০)।

সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অপহরণকারীরা শিক্ষকের ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে তার স্ত্রী জেলী চৌধুরীর কাছে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। দাবিকৃত অর্থ দুপুর ৩টার মধ্যে পরিশোধ না করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। এমনকি ফোনের মাধ্যমে ভুক্তভোগীকে মারধরের শব্দ শুনিয়ে পরিবারের ওপর চাপ সৃষ্টির চেষ্টা করা হয়। পরিবার মুক্তিপণের টাকা দিতে অসম্মতি জানালে একপর্যায়ে অপহরণকারীরা ১০ লাখ টাকা দাবি করে এবং টাকা নিয়ে কেরানীহাট গোলচত্বরে যেতে নির্দেশ দেয়। পাশাপাশি স্বামীকে জীবিত ফেরত চাইলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

জেলী চৌধুরী লোহাগাড়া থানায় এ বিষয়ে অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত তৎপর হয়ে ওঠে। তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ শিক্ষকের অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের ছমদ আলী মুন্সীপাড়ার রফিক উদ্দিন (৫৩) ও একই ইউনিয়নের আলী সিকদারপাড়ার নেজাম উদ্দিন (৪৮)-কে।

লোহাগাড়া থানার ওসি মো. আব্দুল্লাহ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিক্ষক স্বরুপ কান্তি দাশের সাবেক কেয়ারটেকার হিসেবে নিজেদের পরিচয় দিয়েছে। তাদের সঙ্গে ভুক্তভোগীর আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই তারা ভাড়া করা অটোরিকশা নিয়ে পূর্বপরিকল্পিতভাবে এই অপহরণের ঘটনা ঘটায়।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ছুরি, গামছা, পাঁচ লাখ টাকার একটি চেক এবং তিনটি কার্টিজ পেপার জব্দ করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী আরও জানান, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ