সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২

Reporter Name

চট্টগ্রামের মিরসরাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫০ লাখ টাকা মূল্যের প্রায় ৪৮ হাজার ৯৯৫ কেজি রাসায়নিক জব্দ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। জানতে চাইলে ওসি মোহাম্মদ আব্দুল হালিম আলোকিত চট্টগ্রামকে বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে দুটি তেলবাহী ট্যাঙ্কার থেকে ৫০ লাখ টাকার রাসায়নিক পদার্থ উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় পুলিশ ঢাকা অভিমুখী দুটি তেলবাহী ট্যাঙ্কার থামিয়ে তল্লাশি চালায়। ট্যাঙ্কার দুটির নম্বর যথাক্রমে যশোর-ঢ-৪১-০০৭৫ ও যশোর-ঢ-৪১-০০৭৯। এ সময় গাড়ি দুটির ভেতরে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে পুলিশ নিশ্চিত করেছে। যার আনুমানিক বাজার মূল্য ৫০ লাখ টাকা।

এই ঘটনায় জড়িত থাকার দায়ে দুই চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন যশোর সদর থানার রামনগর এলাকার মৃত আকবর আলীর ছেলে মো. রায়হান (৫২) এবং একই জেলার অভয়নগর থানার পাথালিয়া এলাকার আজহার আলীর ছেলে তাকিবুর রহমান (২৫)। জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। শনিবার বিকেলে এ বিষয়ে আনুষ্ঠানিক তথ্য নিশ্চিত করেছে থানা কর্তৃপক্ষ। শনিবার (৩১ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ