সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন

Reporter Name

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়টি নিয়ে ধোঁয়াশা কাটছে না। কূটনৈতিক সূত্র জানিয়েছে, নতুন দিল্লিস্ত বাংলাদেশ হাইকমিশন ইমেইলের মাধ্যমে একটি আবেদনপত্র হাতে পেয়েছে। তবে এই চিঠিটি আদৌ শেখ হাসিনার অনুমোদনে পাঠানো হয়েছে কি না, তা নিয়ে হাইকমিশনের যথেষ্ট সন্দেহ রয়েছে। চিঠিতে তার সরাসরি কোনো অনুমোদনের প্রমাণ বা স্বাক্ষর না থাকায় এর সত্যতা নিশ্চিত করা সম্ভব হয়নি। আবেদনটি ইতিমধ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স এই আবেদনটি পাঠিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এই পদক্ষেপটি হাসিনার আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হতে পারে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছরেরও বেশি সময় পর তিনি এমন উদ্যোগ নিলেন। বিষয়টি দেশে নতুন করে রাজনৈতিক ও আইনি অস্থিরতা তৈরির আশঙ্কা তৈরি করেছে, বিশেষ করে যখন বর্তমান বাংলাদেশে তার দল আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

দিল্লিতে দায়িত্বরত বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে অনুরোধ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে হাসিনার এনআইডি ও পাসপোর্ট বাতিলের প্রেক্ষাপটে যেন নতুন করে সেগুলো ইস্যু করা হয়। তবে এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাফ জানিয়ে দিয়েছেন, পলাতক শেখ হাসিনাকে কোনোভাবেই নতুন পাসপোর্ট প্রদান করা হবে না।

আজ দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হুমায়ুন কবির বলেন, পলাতক কোনো আসামি পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই। ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আহ্বানও পুনর্ব্যক্ত করেছেন তিনি। হাসিনার পাসপোর্ট প্রাপ্তির দাবির বিষয়ে তিনি কঠোর অবস্থান বজায় রেখেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ