সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট

Reporter Name

গত দেড় দশকে দেশের শিক্ষাব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানিয়েছেন, বর্তমান সরকার এই ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সোমবার বঙ্গভবনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. হাসানুল এ. হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম শিক্ষা ও গবেষণার সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান সম্পর্কেও প্রেসিডেন্টকে বিস্তারিত অবহিত করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও চাহিদার বিষয়গুলো তুলে ধরা হলে প্রেসিডেন্ট তা সমাধানের প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়। আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি দিয়েছেন। প্রেসিডেন্টের প্রেস সচিব মো. সরওয়ার আলম জানান, এই সৌজন্য সাক্ষাতে প্রেসিডেন্টের কার্যালয়ের সামরিক সচিব, সচিব এবং বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ