মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

রাজশাহীর ঐতিহ্য বরেন্দ্র প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

  1. মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:-

​পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেলে রাজশাহী মহানগরীর ‘বাংলা টিফিন’ রেস্তোরাঁয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ইফতারের আগে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সাংবাদিকরা পেশাদারিত্ব বজায় রাখা এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শামসুল ইসলাম। ইফতারের আগে বিশেষ দোয়া ও মাহফিল পরিচালনা করেন ক্লাবের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ। এই আয়োজনে সার্বিক সহযোগিতা করে বাংলা টিফিন কর্তৃপক্ষ।
​ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। অনুষ্ঠানে উপদেষ্টা অতিথি হিসেবে বক্তব্য দেন রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, যমুনা টিভির ব্যুরো প্রধান শিবলী নোমান, দেশ টিভির রাজশাহী প্রতিনিধি কাজী শাহেদ, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক আহসান হাবিব অপু, মোহনা টেলিভিশনের ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামল, উত্তরা প্রতিদিনের সম্পাদক এনায়েত করিম, কালবেলা পত্রিকার আমজাদ হোসেন শিমুল, খোলা কাগজের ব্যুরো প্রধান মাসুদ রানা রাব্বানী এবং নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি গোলাম মর্তুজা।
​এছাড়া অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, বাংলা টিফিনের ব্যবস্থাপনা পরিচালক মুর্শেদ শাকিল এবং রিভারভিউ প্রেসক্লাবের সভাপতি মাসুদ রাব্বানী, প্রকাশকালের সম্পাদক রাজিব আলী রাতুল। ​আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং তারা সবসময় মানবিক কাজ করে থাকেন। প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করাই সাংবাদিকদের ধর্ম। সাংবাদিকদের ওপর কোনো নির্যাতন বা হয়রানি হলে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার অঙ্গীকার করেন তারা।
​বক্তারা আরও উল্লেখ করেন, বর্তমানে সাংবাদিকতায় কিছু অপেশাদারিত্বের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। তবে সাংবাদিকরা যদি যথাযথ নীতি ও আদর্শ মেনে চলেন, তবে কাউকে হেয় প্রতিপন্ন করার ক্ষমতা কারও থাকবে না। এ ধরনের ইফতার মাহফিল সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বড় ভূমিকা রাখে বলেও তারা মন্তব্য করেন।
রাজশাহী ​বরেন্দ্র প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন মন্ডল, সহ-সভাপতি মো. রহমত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জীবন, কোষাধ্যক্ষ মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক নিহাল খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাজমুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন এবং নির্বাহী সদস্য আক্তার হোসেন হীরা। ​এছাড়াও সদস্যদের মধ্যে প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন, সদস্য-মিজানুর রহমান, মোস্তাফিজুর রহমান লিটন, আবুল হাশেম, হাবিল উদ্দিন, শিহাবুল ইসলাম সম্রাট, গোলাম কিবরিয়া, তানজিলুল ইসলাম লাইক, অপু দাস, নাহিদ ইসলাম, ঈসাহাক হক পিন্টু, ফারুক আহমেদ, আতিকুল ইসলাম আতিক, রাকিবুল শুভ, আব্দুল বশির ডলার,এফডিআর:- ফয়সাল হোসেন, মেহেদী হাসান, আসগর আলী সাগর, আলফাজ হোসেন, সৈয়দ মাসুদ, সিরাজুল ইসলাম রনি, রাজা হোসেন উপস্থিত ছিলেন।
​আলোচনা শেষে রমজান মাসের তাৎপর্য, আত্মশুদ্ধি ও নৈতিক মূল্যবোধ নিয়ে আলোচনা করা হয়।
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে সভাপতি রেজাউল করিম উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ