সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকায় গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। রুবেল স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম মায়নী ভূঁইয়াপাড়ার আব্দুল মুজিদ মুহুরী বাড়ির মো. মোস্তফার ছেলে। মিরসরাইয়ে গাছ থেকে পড়ে মো. রুবেল (৩৫) নামে এক শ্রমিক মারা গেছেন।

স্থানীয় বাসিন্দা হাসিব হাসান জানান, রুবেল পাশের এলাকায় দৈনিক মজুরিতে গাছ কাটতে গিয়েছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে তিনি কোমর ও মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নুসরাত জাহান সুরভী জানান, সকাল ১১টার দিকে স্বজনরা রুবেলকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। ঘটনার পর মিরসরাই থানা পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে এসে মরদেহ বুঝে নেয়।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, কোনো অভিযোগ না থাকায় এবং পরিবারের পক্ষ থেকে লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ