মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চেয়ে হাইকমিশনে হাসিনার চিঠি

Reporter Name

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথমবারের মতো সক্রিয় যোগাযোগ স্থাপন করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাঠানো এক চিঠির মাধ্যমে তিনি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার আবেদন জানিয়েছেন। ২০২৪ সালে দেশ ছাড়ার পর এটিই তার এ ধরনের প্রথম পদক্ষেপ। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, এই আবেদন ডিসেম্বরে তার বাংলাদেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। শেখ হাসিনার পক্ষে তার লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ দিল্লির বাংলাদেশ মিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে এই চিঠি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক তার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের প্রেক্ষিতে তিনি নতুন করে এই আবেদন করলেন। প্রতিবেদনে বলা হয়, একাধিক মেয়াদে ২০ বছর ধরে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ শাসন করার কারণে এখনো একটি নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে শেখ হাসিনার সমর্থন রয়েছে। দিল্লির বাংলাদেশ দূতাবাসে পাঠানো চিঠিটি রয়টার্স দেখেছে জানিয়ে প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ছাত্র-জনতার অভ্যুত্থানে তার দীর্ঘ শাসনামলের অবসানের দুই বছরেরও বেশি সময় পর তিনি এ পদক্ষেপ নিলেন। বাংলাদেশে বর্তমানের হাসিনার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে।

আইনজীবীরা চিঠিতে দাবি করেছেন, বাংলাদেশি জাতীয়তা এবং আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত বাধ্যবাধকতার আলোকে দ্রুত এই নথিপত্রগুলো ইস্যু করা হোক। এর আগে হাসিনা রয়টার্সকে জানিয়েছিলেন, দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার। তার সহযোগীদের ভাষ্যমতে, আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে। তবে বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল গত বছরের নভেম্বরে এক মামলার রায়ে তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছে। যদিও নির্বাসনে থাকা হাসিনা বরাবরই সব অভিযোগ অস্বীকার করে আসছেন। এই চিঠির বিষয়ে দিল্লি বা ঢাকার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, দুই দশক ক্ষমতায় থাকার সুবাদে এখনো দেশে হাসিনার একটি নির্দিষ্ট অংশের সমর্থন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে তার প্রত্যাবর্তনের সম্ভাবনা দেশে রাজনৈতিক ও আইনি টানাপোড়েন তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইসঙ্গে, তার আশ্রয়ের কারণে ভারত-বাংলাদেশ সম্পর্কের যে অবনতি হয়েছিল, সেটিও নতুন মোড় নিতে পারে। বর্তমানে হাসিনার অনেক সহযোগী হয় কারাবন্দি নতুবা দেশের বাইরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে বাংলাদেশের যুদ্ধাপরাধ আদালত তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডের রায় দেয়। চিঠিতে তার বাংলাদেশি জাতীয়তার ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকার দলিলের বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুততার সাথে আবেদনগুলো প্রক্রিয়াধীন করার কথা বলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ