মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী হত্যায় তিনজনের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ

Reporter Name

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যা মামলায় তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। রোববার ঢাকার ১৫তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ মাজহারুল ইসলাম এই আদেশ দেন। একই সঙ্গে আদালত আগামী ৯ ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। জোবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন। মামলায় অভিযোগে বলা হয়, জোবায়েদ পড়াশোনার পাশাপাশি টিউশনি করতেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী ইশতিয়াক হোসেন জানান, শুনানিকালে তিন আসামির আইনজীবীরা তাঁদের মক্কেলদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েছিলেন। তবে আদালত সেই আবেদন নামঞ্জুর করে অভিযোগ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অভিযুক্ত তিন আসামি হলেন জোবায়েদের ছাত্রী বার্জিস শাবনাম বর্ষা (১৯), মাহির রহমান (১৯) এবং মাহিরের সহযোগী ফারদীন আহম্মেদ আয়লান (২১)। তারা সবাই বর্তমানে কারাগারে আটক রয়েছেন এবং এদিন তাদের আদালতে হাজির করা হয়।

পুলিশের দেওয়া অভিযোগপত্র অনুযায়ী, ঘটনাটি পরিকল্পিত ছিল। প্রেমের সম্পর্কের টানাপোড়েন এবং ব্যক্তিগত অন্তরঙ্গ ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার আশঙ্কাই ছিল জোবায়েদ হত্যাকাণ্ডের মূল কারণ। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মাহির রহমান সরাসরি হত্যাকাণ্ডে অংশ নেন, বর্ষা পুরো পরিকল্পনাটি সাজিয়েছিলেন এবং ফারদীন আহম্মেদ আয়লান তাকে সহায়তা করেছেন। এক মাস ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। ১৮ ঘণ্টা পরও মামলা হয়নি, প্রেমের কারণে খুন সন্দেহ পুলিশের।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত বছর ১৯ অক্টোবর বিকেলে বরাবরের মতো টিউশনি করতে আরমানিটোলার বাসায় গিয়েছিলেন জোবায়েদ। প্রতিদিনের মতো তিনি গত বছর ১৯ অক্টোবর বিকেলে বংশাল থানা এলাকার আরমানিটোলার বাসায় বর্ষাকে পড়াতে যান।

সন্ধ্যার দিকে বর্ষা জোবায়েদের এক পরিচিতজনকে জানান যে, তার শিক্ষক খুন হয়েছেন। খবর পেয়ে জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে সিঁড়িতে উপুড় হয়ে পড়ে থাকা অবস্থায় জোবায়েদের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এরপর বংশাল থানায় এনায়েত হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে গত ৩০ জুন বংশাল থানার পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। প্রধান সন্দেহভাজন মাহিরকে থানায় দিলেন তাঁর মা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ