মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

পিতার হাতে কন্যা ধর্ষণের অভিযোগ উঠেছে কোছবাড়ি গ্রামে

Reporter Name

 

ছাতক প্রতিনিধি:

নিজের প্রতিবন্ধী কন্যাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত মো. রাজা মিয়াকে ঘিরে এলাকায় আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনানুগ বিচারের দাবিতে কোছবাড়ী গ্রামের সর্বস্তরের জনগণ প্রতিবাদ জানিয়েছেন।

প্রতিবাদকারীরা ব্যানার নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত সত্য উদ্ঘাটনের দাবি জানান। একই ব্যানারে মো. আলকাছ মিয়ার বিরুদ্ধেও একাধিক মামলার আসামি ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ তুলে ধরা হয়। উভয় ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান স্থানীয়রা।

এদিকে, সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পুলিশের প্রাথমিক তদন্তে রাজা মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য যথাযথ তদন্ত ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি।

অন্যদিকে, অভিযোগের বিষয়ে মো. রাজা মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, ‘প্রত্যেক বাবার কাছেই তার মেয়ে আদরের। আমিও আমার প্রতিবন্ধী মেয়েকে অন্তর থেকে ভালোবাসি। আল্লাহ সাক্ষী, আমি এ ধরনের জঘন্য কাজে জড়িত নই।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেক বাবা যেন নিজের মেয়েকে সামনে রেখে বিষয়টি বিবেচনা করেন। তাহলে নিজেরাই বুঝতে পারবেন, একজন বাবার কাছে মেয়ের ভালোবাসা কতটা গভীর।’

রাজা মিয়া অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে নিজের অবস্থান তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ