সাতকানিয়া উপজেলা প্রতিনিধি:
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সুনামধন্য সাতকানিয়া মডেল হাই স্কুল থেকে দীর্ঘ ৩১ বছর আগে এস এস সি পাশ করে বের হওয়া ছাত্রদের বন্ধুত্ব যেনো এ-ই যুগের ছাত্র ছাত্রীদের জন্য দিকনির্দেশনা তৈরি করে।
বন্ধুত্ব শুধু লেখাপড়ার জীবনের মধ্যে নয় যা বিদ্যালয় ত্যাগ করার সাথে সাথে ভুলে যায়।
মুলত সবাই এখন বিভিন্ন কর্মব্যাস্ততায় নিয়োজিত বিভিন্ন দেশে ও বাংলাদেশের বিভিন্ন জেলায়। কিন্তু বার্ষিক ট্যুর আসলেই যেনো তাদের মধ্যে অজানা এক আবেগ কাজ করে,সকল কাজ কর্ম ও পরিবার রেখেই তারা ছুটে চলে দেশের বিভিন্ন প্রান্তে ২/৩ দিন ছোট বেলার বন্ধুদের সাথে সময় কাটাতে।
২০১৯ সালে শুরু করা ঐক্যবদ্ধ ভ্রমণ যেনো একটানা চলমান এমনকি তারা প্রতিজ্ঞাবদ্ধ আমৃত্যু এভাবেই তাদের বন্ধুত্ব গুলো বাঁচিয়ে রাখতে। এবং শত ব্যাস্ততার মাঝেও অন্তত বার্ষিক ট্যুরে যোগ দিতে। ধারাবাহিক ভাবে এবারের তাদের ভ্রমণ সিডিউল ছিল কেওক্রাডং।