বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।

Reporter Name

 

ছাতক প্রতিনিধি:

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ২টায় ছাতক উপজেলা প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক সমিতির সাবেক সভাপতি ছাইদুল আলমের আহ্বানে উপজেলার বুড়াইগাঁওয়ের আলমপুর গ্রামে তাঁর নিজ বাড়িতে এ মিলনমেলার আয়োজন করা হয়।

ছাতক প্রাথমিক শিক্ষা অফিসের সাবেক হিসাব সহকারী নুরে আলম পাপ্পুর সভাপতিত্বে এবং সাইকুল রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা প্রাথমিক বিদ্যালয় অফিস সহায়ক সমিতির সিনিয়র সহসভাপতি জহির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী আরজু মিয়া। এ সময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কর্মচারীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে ছাতক উপজেলা অফিস সহায়ক সমিতির বর্তমান সভাপতি রুয়েল আহমদসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক সভাপতি ছাইদুল আলমের কাছ থেকে নতুন কমিটির দায়িত্ব গ্রহণের বিষয়টিও উঠে আসে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী আবু সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন সাইদুর রহমান ইমন, আবুল কাশেম, কলিম উদ্দিন, রহমান, কয়েছ মিয়া, মিজানুর রহমান, তৈয়বুর রহমান, রুহেল মিয়া, শফিক আহমদ, কামাল আহমদ, অনিক মিয়া, খলিলুর রহমান, পরেশ দেবনাথ, রিপন পাল ও অনন্ত দাসসহ অনেকে।

অনুষ্ঠানের শেষপর্বে ছাতক প্রাথমিক শিক্ষা অফিসের সাবেক হিসাব সহকারী নুরে আলম পাপ্পু, নবনির্বাচিত সভাপতি রুয়েল আহমদ এবং নাগরিক তথ্য অধিকার ফোরাম, ছাতক উপজেলা কমিটির সাধারণ সম্পাদক উজ্জীবক সুজন তালুকদারকে সম্মাননা প্রদান করেন অতিথিরা।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের পারিবারিক আয়োজনের মাধ্যমে সহকর্মীদের মধ্যে পারস্পরিক পরিচিতি, আন্তরিকতা ও ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি পাবে।
এদিকে, সাবেক সভাপতি ছাইদুল আলমের আন্তরিক উদ্যোগ এবং নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে হাসিমুখে তাঁদের স্বাগত জানানোর প্রশংসা করেন উপস্থিত ব্যক্তিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ