বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Reporter Name

ছাতক,প্রতিনিধি :

আসন্ন কালারুকা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় কালারুকা ইউনিয়নের আকুপুর গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মনসুর আজাদ উপস্থিত গ্রামবাসীর সহযোগিতা ও দোয়া কামনা করে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা ও এলাকার উন্নয়ন ভাবনা তুলে ধরেন।

সাবেক ইউপি সদস্য ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং কলিম উদ্দিন পাভেলের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রবীণ মুরব্বি আব্দুল হেকিম, আলিম উদ্দিন, আব্দুল ওয়াহিদ, আকুপুর পশ্চিমপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মাসুক মিয়া।

এছাড়া খরচখালি গ্রাম থেকে বক্তব্য রাখেন ওয়াসির আলী, জয়নাল আহমদ, মোরসালিন ও জসিম উদ্দিন। মাধবপুর গ্রামের পক্ষ থেকে বক্তব্য দেন বিশিষ্ট মুরব্বি কামরুজ্জামান, ছফির উদ্দিন, ক্বারী নুরুল হক, লায়েক মিয়া, টিপু মিয়া ও কয়ছর আহমদ। এ সময় বক্তারা মনসুর আজাদ ও তাঁর পরিবারের বিভিন্ন দিক তুলে ধরে প্রশংসা করেন।

প্রধান অতিথির বক্তব্যে মনসুর আজাদ বলেন, “আমি আপনাদের সমর্থন ও দোয়া নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের সহযোগিতায় নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষাক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেব। অর্থের অভাবে যেন কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ হয়ে না যায়, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব।”

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের সচেতন হওয়া প্রয়োজন। একটি ইউনিয়ন পরিষদের মাধ্যমে জনগণ কী ধরনের সরকারি সুযোগ-সুবিধা ও সেবা পেতে পারেন, তা তুলে ধরার পাশাপাশি সরকারি সেবাগুলো যথাযথভাবে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তারা এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সমস্যা, শিক্ষার প্রসার এবং সাধারণ মানুষের প্রত্যাশার কথা তুলে ধরেন। পাশাপাশি এলাকার উন্নয়নে বিভিন্ন বিষয়ে তাঁদের মতামত ও প্রত্যাশা ব্যক্ত করেন।

পরে সভার সভাপতি ফখরুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ