বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন

Reporter Name

 

সায়েম মাহমুদ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়ায় নয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ তানিয়া কামাল নিহাতের (১৯) মৃত্যুর ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন। এ সময় তিনি তানিয়ার কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাক্ষাৎকালে সাজ্জাদ হোসেন পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তানিয়ার মৃত্যুর ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আশ্বাস দেন। তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি তানিয়ার পরিবারের পাশে থাকবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানের উদ্যোগ নেবে।

এ সময় তিনি তানিয়ার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান। তদন্তে অপরাধ প্রমাণিত হলে দায়ীদের সর্বোচ্চ আইনানুগ শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি পটিয়া উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ, সদস্য সচিব অ্যাডভোকেট আরমান উদ্দিন আজাদ, জাতীয় ছাত্রশক্তি পটিয়া উপজেলার মুখ্য সংগঠক মিশকাতসহ এনসিপি, জাতীয় ছাত্রশক্তি ও অন্যান্য নেতৃবৃন্দ।

শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন এনসিপি নেতারা।

সায়েম মাহমুদ,
০১৮১৫৬৯৮৪৫২,
পটিয়া, চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ