বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর পৌরসভায় মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

Reporter Name

মোঃ আরিফ শেখ  ফরিদপুর জেলা প্রতিনিধি ।

ফরিদপুর পৌরসভার উদ্যোগে  প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাবে এলাকার মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা বৃত্তি তুলে দেওয়া হয়েছে। দীর্ঘ ১৮৫ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করল ফরিদপুর পৌরসভা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই বৃত্তি তুলে দেন ফরিদপুর পৌরসভার প্রশাসক জনাব মোঃ ইলিয়াছুর রহমান।
পৌরসভা সূত্রে জানা যায়, ১৮৫ বছরের ইতিহাসে প্রথম আয়োজিত এই শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে বাছাইকৃত ১১ জন মেধাবী শিক্ষার্থীকে এই বিশেষ সম্মাননা ও বৃত্তি দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক বলেন, “পৌরসভার মূল কাজ কেবল রাস্তাঘাট বা অবকাঠামো উন্নয়ন নয়, একটি সুশিক্ষিত ও মেধাভিত্তিক সমাজ গড়ে তোলাও আমাদের অন্যতম দায়িত্ব। ১৮৫ বছরের ইতিহাসে এই প্রথম উদ্যোগ নেওয়া হলেও, আমরা বিশ্বাস করি এটি ফরিদপুরের শিক্ষানুরাগী তরুণদের নতুন আলো দেখাবে।”
অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ আসাদুজ্জামান, হিসাব রক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডল, সহকারী প্রকৌশলী সৈয়দ মোঃ আশরাফ, নগর পরিকল্পনাবিদ মোঃ আবু বক্কর সিদ্দিক, বিদ্যুৎ প্রকৌশলী শরিফুল হাসান এবং যান্ত্রিক প্রকৌশলী এস. এম. রফিকুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থী, তাঁদের আনন্দিত অভিভাবকবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এসময় বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকগন বক্তব্য রাখেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ