মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত পদক্ষেপ চলছে: আইনমন্ত্রী

Reporter Name

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে আইনি প্রক্রিয়ায় যা যা করণীয়, সরকার তা যথাযথভাবে পালন করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। রোববার রাজধানীর তেজগাঁওয়ে হোটেল হলিডে ইনে ‘বিচারিক কার্যক্রমে শুদ্ধাচার’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, বিষয়টি আবেগের জায়গা নয়, বরং আইন প্রয়োগের বিষয়। বর্তমান সরকার ডিউ প্রসেস অনুসরণ করে তাকে আইনের আওতায় আনার কাজ করছে। আইনমন্ত্রী বলেন, ‘আমরা যখন কোনো পদক্ষেপ নেব, এখানে ইমোশনের কোনো বিষয় নেই। সেখানে আমাদের আইনসংগতভাবে ডিল করা হবে।

ভারত সরকারের পদক্ষেপের বিষয়ে আইনমন্ত্রী জানান, এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। ভারত তাদের কাছে থাকা শেখ হাসিনাকে হস্তান্তর করলে আইনি প্রক্রিয়ায় বিচারের ব্যবস্থা করা হবে। ভারতের কাছে তিনি রাষ্ট্রীয় অতিথি নাকি বন্দি—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্টভাবে বলেন, আমার কাছে তিনি একজন অপরাধী, যিনি ট্রাইব্যুনাল কর্তৃক সাজাপ্রাপ্ত। ভারত তাকে কীভাবে দেখছে বা কী বলছে, তা তাদের নিজস্ব বিষয়। রাষ্ট্রের পক্ষ থেকে ওপেন আদালতে যথাযথ বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টা হলো আমি আমার আইনটাকে প্রয়োগ করব।

জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী আরও বলেন, আন্দোলনে প্রায় ১৪০০ মানুষের মৃত্যু হয়েছে এবং ৩০ হাজার মানুষ পঙ্গু হয়েছেন। বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলার আগে সেই ভয়াবহ পরিস্থিতির কথা বিবেচনায় রাখা উচিত। তিনি দাবি করেন, বিচার প্রক্রিয়ায় ন্যায়বিচারের কোনো ঘাটতি রাখা হয়নি এবং ক্যামেরা ট্রায়াল বা সাক্ষীদের কোনো কারসাজি করা হয়নি। মন্ত্রী বলেন, ‘আপনারা যখন এই প্রশ্নটা করছেন, তাহলে তার আগে চিন্তা করেন আপনারা—১৪০০ মানুষ কি মারা যায়নি জুলাই গণঅভ্যুত্থানে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ