সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে মুখ খুললেন পররাষ্ট্র সচিব

Reporter Name

জুলাই গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এই আবেদন করেছেন বলে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। এই আবেদনের বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম হয়েছে। এরপর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন তুরস্ক সফর নিয়ে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে নতুন পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরীর কাছে শেখ হাসিনার পাসপোর্ট সংক্রান্ত আবেদনের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। জবাবে পররাষ্ট্র সচিব বলেন, বর্তমানে তারা মূলত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে কথা বলছেন এবং হাসিনার পাসপোর্টের বিষয়ে তার কোনো বক্তব্য নেই। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সম্মেলনে যোগ দিতে আগামীকাল মঙ্গলবার তুরস্ক সফরে যাচ্ছেন বলেও তিনি জানান।

রয়টার্সের তথ্য অনুযায়ী, লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে একটি চিঠি পাঠিয়েছেন। এতে শেখ হাসিনার জন্য দ্রুত নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানানো হয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হাসিনার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে। এখন বাংলাদেশের নাগরিকত্ব ও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী নতুন পরিচয়পত্র প্রদান করা জরুরি বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বাধ্যবাধকতা অনুসরণ করে দ্রুত নতুন পরিচয়পত্র দুটি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা।

২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এটিই হাসিনার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ। ২০২৫ সালের নভেম্বরে আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দিয়েছেন। এদিকে, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া নিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে টানাপোড়েন চলছে। হাসিনার সম্ভাব্য দেশে ফেরার উদ্যোগ দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কেও নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং দলটির অনেক নেতা-কর্মী কারাগারে বা আত্মগোপনে রয়েছেন। ২০২৪ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর এটিই হাসিনার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ