মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ

Reporter Name

রাজধানীর বিভিন্ন স্থানে সম্প্রতি ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণ এবং গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনাগুলো সম্পূর্ণ পরিকল্পিত। জনমনে আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন। রোববার (৮ নভেম্বর) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।

তিনি জানান, প্রতিটি ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পুলিশের তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত এসব নাশকতার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, যাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যও রয়েছে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, একটি নির্দিষ্ট গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ধ্বংসাত্মক কাজগুলো করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অপারেশনাল কার্যক্রম ও বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন বাড়ানো হয়েছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে তদন্তের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং পুলিশের অভিযান জোরদার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও তাদের অঙ্গসংগঠনের সদস্যরাও রয়েছেন।

জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির মোবাইল পার্টি ও পিকেট ডিউটি অব্যাহত রয়েছে। সন্দেহভাজনদের ওপর কড়া নজরদারি রাখা হচ্ছে যাতে নাশকতার যেকোনো পরিকল্পনা বাস্তবায়নের আগেই তা প্রতিহত করা সম্ভব হয়। নাশকতায় ব্যবহৃত ককটেল তৈরির সরঞ্জাম বা বিস্ফোরকদ্রব্য সংগ্রহ ও প্রস্তুতকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ যাবতীয় গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছে। পেট্রোল পাম্প বা অন্য কোনো উৎস থেকে দাহ্য পদার্থ কেনাবেচার বিষয়েও পুলিশ সজাগ রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

অতীতেও ডিবি পুলিশ ককটেল তৈরির সরঞ্জামসহ অপরাধীদের গ্রেফতার করেছে। চলমান এই অভিযানে নাশকতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে ডিএমপি তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে দিয়ে মানুষের মধ্যে স্বস্তি ফেরাতে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ