মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ইরাকের প্রধান গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা: ব্যাহত বিদ্যুৎ উৎপাদন

Reporter Name

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রে বড় ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার (৮ নভেম্বর) সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এই গ্যাসক্ষেত্রটির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সংরক্ষণ ট্যাংকে ড্রোনটি আঘাত করলে আগুন ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। হামলার পরপরই গ্যাসক্ষেত্রটির উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলার সময় গ্যাসক্ষেত্রে কর্মরত কর্মীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী ও সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ আলী আল-জায়েদি প্রাথমিক তথ্যের ভিত্তিতে নিশ্চিত করেছেন যে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। কুর্দিস্তান অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও বিদ্যুৎ মন্ত্রণালয় যৌথভাবে এই হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ হিসেবে অভিহিত করে এর নিন্দা জানিয়েছে।

বিদ্যুৎ মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এই গ্যাসক্ষেত্র থেকে উৎপাদিত গ্যাস দিয়ে কুর্দিস্তান অঞ্চলের বিদ্যুৎকেন্দ্রগুলোতে সরবরাহ নিশ্চিত করা হয়। হামলার কারণে বর্তমানে প্রায় ২ দশমিক ৮ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, যা পুরো অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় প্রভাব ফেলেছে। সংশ্লিট কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে তারা জরুরিভিত্তিতে কাজ শুরু করেছে।

বর্তমানে হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। এর আগে গত জুলাই মাসে নিরাপত্তা ঝুঁকি ও আঞ্চলিক অস্থিরতার আশঙ্কায় গ্যাসক্ষেত্রটির যৌথ পরিচালনাকারী প্রতিষ্ঠান ডানা গ্যাস তাদের প্রধান স্থাপনার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছিল। এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু হলেও, নতুন এই হামলার ফলে ফের অনিশ্চয়তা তৈরি হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ