মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মিরসরাইয়ে ৫০ লাখ টাকার রাসায়নিক জব্দ, গ্রেপ্তার ২ রাজধানীর উত্তরখানে তরুণীর রহস্যজনক মৃত্যু: স্বামী আটক ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ চলছে: প্রেসিডেন্ট পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা প্রস্তাব সৈয়দপুরে ট্রেন থেকে পড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের প্রাণহানি কাতারে ৩৪ হাজারের বেশি শিক্ষার্থীকে কোরআন শেখাচ্ছে আল-উতরুজা ওয়াকফ মিরসরাইয়ে গাছ থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ৩১ ডিসেম্বরের আগে শুরু নয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে সংশয়ে বাংলাদেশ হাইকমিশন শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

কক্সবাজারগামী বাস খাদে পড়ে নিহত ২, আহত ৩০ জনের বেশি

Reporter Name

কক্সবাজারে শিক্ষা সফরের উদ্দেশ্যে যাওয়ার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট রেলক্রসিং-সংলগ্ন কেবিএম ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের একটি ডোবায় পড়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন এবং অন্তত ৩০ জন শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকা আহত হয়েছেন।

নিহতরা হলেন কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার বাকশীমূল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার অর্থনীতি বিভাগের প্রভাষক সোহানা আফরোজ (৪৫) এবং একই মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক নাদেরা আফরোজের স্বামী সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৬)। তাদের মরদেহ উদ্ধার করে বর্তমানে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের স্বজনেরা এলে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে।

মাদ্রাসাটির শিক্ষার্থী মো. তরিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। তাদের বাসটি ছিল দ্বিতীয় অবস্থানে, সামনের বাসটি দুর্ঘটনার কবলে পড়লে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে সহায়তা করেন। স্থানীয় বাসিন্দা মো. রাশেদ জানিয়েছেন, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর বলে জানা গেছে। ওই মাদ্রাসার ২০২৬ সালের আলিম পরীক্ষার্থী মো. তরিকুল ইসলাম বলেন, শুক্রবার রাত ১০টার দিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে দুটি বাসে শতাধিক শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীসহ আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হই।

মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুর রহিম জানান, ধারণা করা হচ্ছে বাসের সামনের আসনে বসা নিহতরা পানিতে ডুবে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও থানা পুলিশের যৌথ প্রচেষ্টায় উদ্ধার অভিযান সম্পন্ন হয় এবং দুর্ঘটনাকবলিত বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম এবং দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ