বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সেই এইচএসসি পরীক্ষার্থীর পরীক্ষা নেয়ার বিষয়টি বিবেচনাধীন

Reporter Name

নিউজ ডেস্ক:

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন)। অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেরি হওয়ায় প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় রাজধানীর সরকারি মিরপুর বাঙলা কলেজ কেন্দ্রের এক শিক্ষার্থীর পরীক্ষা না দিতে পারার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিষয়টি কর্তৃপক্ষের নজরে এসেছে। এ বিষয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, ‌‘মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তার এ দুঃসময়ে আমরাও সমব্যথী। এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি।’

শুক্রবার (২৭ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার স্ট্রোক করা মাকে নিয়ে হাসপাতালে যান আনিসা আহমেদ নামে এক এইচএসসি শিক্ষার্থী। এজন্য পরীক্ষার হলে ঢুকতে দেরি হওয়ায়, প্রথম দিনের এইচএসসি পরীক্ষায় (বাংলা প্রথম পত্র) বসতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ