বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

চিলমারীতে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের চিলমারীতে “বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির” চিলমারী থানা শাখার আয়োজনে, কোরআন শরিফ বিতরণ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ই মার্চ) বিকাল ৫.৩০মিনিটে “থানাহাট এ ইউ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে, আলফি মাশরুর স্বচ্ছর সঞ্চালনায় ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি মুত্তালিব হোসেন এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোবাশ্বের রাশেদীন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলার অফিস সম্পাদক রাসেল মাহমুদ। আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক উপজেলা সভাপতি সাজেদুল ইসলাম (সাজু), আনিসুর রহমান, আতিকুর রহমান, সাজ্জাদ হোসেন, মিনহাজুল ইসলাম, আলমগীর হোসেন, নাজমুল হক (নয়ন), নাজমুল হুদা (সাগর), শাহেদুল ইসলাম, মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে ১০জন ছাত্রের মাঝে কোরআন শরিফ বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ