বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে ইলিশের বাজারে জমজমাট বেচাকেনা

Reporter Name

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে ইলিশ মাছের জমজমাট বেচাকেনা চলছে। আগামীকাল থেকে পদ্মায় ইলিশ মাছ শিকার বন্ধ হয়ে যাওয়ার খবরে শেষ মুহূর্তে ইলিশ কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা।
বুধবার (৭ অক্টোবর) বাজারে গিয়ে দেখা যায়, আকার ও মানভেদে ইলিশ মাছ ৫৫০ টাকা থেকে ২ হাজার টাকা পর্যন্ত দামে বিক্রি হচ্ছে। ছোট আকারের ইলিশ প্রতি কেজিতে ৮ থেকে ৯টি পর্যন্ত রয়েছে। এছাড়া ৬০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশও বাজারে বিক্রি হতে দেখা গেছে।
বিক্রেতারা জানান, আগামীকাল থেকে ইলিশ শিকার বন্ধ থাকায় বাজারে ইলিশের সরবরাহ কমে যেতে পারে। এ কারণে অনেক ক্রেতাই নিষেধাজ্ঞা শুরুর আগে নিজেদের সামর্থ্য অনুযায়ী ইলিশ কিনছেন।
ব্যবসায়ীরা আরও জানান, বুধবার বিকেলের দিকে ইলিশের বেচাকেনা বেশ জমজমাট ছিল। তবে সন্ধ্যার পর বেচাকেনা কিছুটা কমে আসে। তারপর রাতে ‌ আবারো বিভিন্ন স্থান থেকে ইলিশ মাছ সংগ্রহ করেন তারা
ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন আকারের ইলিশ বিক্রি করতে পেরেছেন তারা।
ইলিশের চাহিদা বেশি থাকায় এদিন অন্যান্য মাছের বেচাকেনা তুলনামূলক কম হয়েছে বলেও জানান বিক্রেতারা। বাজারে শেষ খবর পাওয়া পর্যন্ত পর্যাপ্ত ইলিশ মাছের চাহিদা রয়েছে এবং ক্রেতারা যার যার সামর্থ্য অনুযায়ী ইলিশ সংগ্রহ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ