রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড় 

ফরিদপুর প্রতিনিধি।

ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়

 

ফরিদপুর প্রতিনিধি।

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরে আয়োজিত বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকীকে দেখা না যাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

বুধবার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভাসহ দিবসটির বিভিন্ন সরকারি কর্মসূচি অনুষ্ঠিত হলেও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

 

এর আগে সম্প্রতি ফরিদপুরের এক বিএনপি নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে পৌরসভার এক কর্মকর্তাকে নিয়ে একটি স্ট্যাটাস দেন। এরপর হোসাইন মোহাম্মদ হাই জকী ফরিদপুর পৌরসভার অফিসিয়াল ফেসবুক পেজে এক বক্তব্যে দাবি করেন, তাঁর সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগী সাংগঠনের সাথে কোন সম্পর্ক ছিল না। তবে পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগ আমলে হোসাইন মোহাম্মদ হাই জকীর বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতির কিছু ছবি ছড়িয়ে পড়ে। এ বিষয়ে তিনি অভিযোগ করেন, তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে।

 

এ ঘটনার রেশ কাটতে না কাটতেই জুলাই গণঅভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় কর্মসূচিতে তাঁর অনুপস্থিতি নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি এ নিয়ে নানা মন্তব্য করছেন।

তবে পৌর প্রধান নির্বাহী কর্মকর্তা কেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন না সে বিষয়ে সাংবাদিকদের সাথে মুঠোফোনে কথা হলে প্রধান নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকী বলেন, আজ সরকারি ছুটির দিন থাকায় পৌর প্রশাসকের কাছ থেকে ছুটি নিয়ে পরিবারের কাছে এসেছি। এই কারণে রাষ্ট্রীয় অনুষ্ঠানে উপস্থিত হতে পারিনি।

তাছাড়া বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পৌর প্রধান নির্বাহী কর্মকর্তাকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে হোসাইন মোহাম্মদ হাই জকি বলেন, এ ধরনের ফালতু বিষয়ে সময় দেয়ার কোন সময় আমার নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ