মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ

শিমুল তালুকদার ফরিদপুর 

সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ

 

শিমুল তালুকদার ফরিদপুর

 

ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নে ঘরের জানালা ভেঙে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল। শনিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি নির্যাতিতার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন ও তাদের সান্ত্বনা দেন। এ সময় স্থানীয় সংসদ সদস্যকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল এ সময় ন্যাক্কারজনক এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন,

“এ ধরনের অপরাধমূলক ও নির্মম ঘটনার সাথে জড়িত কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও সঠিকভাবে তদন্ত সম্পন্ন করে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর আহ্বান জানাচ্ছি।”

সাক্ষাৎকালে ভুক্তভোগী পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসীও দ্রুত সঠিক তদন্ত সাপেক্ষে দোষীদের উপযুক্ত ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

এ সময় সংসদ সদস্যের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:

ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন), ফরিদপুর।

সদরপুর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ্‌, সেকেন্ড অফিসার মোখলেচুর রহমান, ভাষাণচর ইউনিয়ন চেয়ারম্যান শেখ গোলাম কাউসার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উল্লেখ্য, গত ৩০ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ভাষাণচর ইউনিয়নে বসতঘরের জানালা ভেঙে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। নির্যাতনে কিশোরী অসুস্থ হয়ে পড়লে দুই যুবক মোটরসাইকেলে করে তাকে বাড়ির সামনে ফেলে রেখে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় জনগণ তাদের ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ এ পর্যন্ত ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে সদরপুর থানা পুলিশ।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ