বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

৫০০র বেশি যোগ্য প্রতিবন্ধী শিক্ষকের চাকুরী পুননিয়োগ এবং নারীদের নিরাপত্তার দাবীতে বিক্ষোভ সমাবেশ

Reporter Name

সমরেস রায় ও শম্পা দাস,(রিপোর্টার) কলকাতা, পশ্চিমবঙ্গ:

আজ ১৪ই জুন শনিবার, বিকেল চারটায়, গড়িয়াহাটের মোড়ে, পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মিলনী কলকাতা জেলা কমিটির আহবানে , পাঁচশোর বেশি যোগ্য প্রতিবন্ধী শিক্ষকের পুন নিয়োগ এবং নারীদের নিরাপত্তার দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। এই বিক্ষোভ সমাবেশ বিকাল চারটে থেকে ছটা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

উপস্থিত ছিলেন শৈলেন রায়, বিপ্লব দাস সহ অন্যান্যরা, এছাড়া উপস্থিত ছিলেন প্রতিবন্ধী শিক্ষক ও শিক্ষিকারা।

তাহারা বলেন তৃণমূল সরকারের দুর্নীতির কারণে, যে সকল যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের চাকরি থেকে বঞ্চিত করা হয়েছে, ২৬ হাজার শিক্ষকের চাকরি গিয়েছে তার মধ্যে ৫০০ এরও বেশি যোগ্য প্রতিবন্ধী শিক্ষকদের ও চাকরি দিয়েছে। বিলম্বে যোগ্যতার ভিত্তিতে সেই সকল শিক্ষকদের পুন নিয়োগ চাই, দুর্নীতিপরায়ণ চোরেদের উপযুক্ত শাস্তি চাই, তাদের জন্য আজ আমরা সর্বহারা।

প্রতিবন্ধকতা যুক্ত মানুষেরা বিভিন্নভাবে নিপীড়ন হচ্ছে, এমনকি প্রতিবন্ধী মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে খুন করা হচ্ছে।, শুধু তাই নয় হকের চাকুরী চাইতে গিয়ে জুটেছে মমতা পুলিশের নির্মমভাবে অত্যাচার। এমনকি সম্প্রতি কয়েকদিন আগে ঘটে গিয়েছে, মুখ ও বধির তিনজন মহিলাকে ধর্ষিত হতে হয়েছে, মহিলাদের নিরাপত্তা বলে কিছু নাই, মহিলাদের নিরাপত্তা কঠিন প্রশ্নের মুখে। তাই আমরা বিভিন্ন দাবি নিয়ে শুধু কলকাতা নয় বিভিন্ন জেলা জুড়ে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা নিয়েছি, পশ্চিমবঙ্গ সরকার আজও আমাদেরকে হাজার টাকা অনুদান দিয়ে পঙ্গু করে রেখেছে, আমাদেরকে মিনিমাম পাঁচ হাজার টাকা করে দিতে হবে, আমরা কোন আবাসনের সুযোগ-সুবিধা পাচ্ছিনা , আমাদের যে সকল সরকারি সুযোগ-সুবিধে পাওয়ার কথা তার কোনটাই আমরা পাইনা, সবকিছু লুটেপুটে খাচ্ছে, বিলম্বি আমাদের সুযোগ সুবিধা গুলি দিতে হবে।

আজ বিভিন্ন দাবি নিয়ে আমাদের কয়েকশো প্রতিবন্ধী ভাইয়েরা বোনেরা উপস্থিত হয়েছেন।, আমাদের দাবিগুলি যদি না মিটে এবং শিক্ষকরা পুন নিয়োগ না পায়, আগামী দিনে আরবি উত্তর আন্দোলনে নামবো। দলমত নির্বিশেষে আমাদের আন্দোলন তীব্র থেকে আর তীব্রতর হবে। আমাদেরকে বিভাজনের সৃষ্টি করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ