মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

১৬ কার্গো জাহাজে হামলা, বিশ্ববাণিজ্য ও জ্বালানি সরবরাহে উদ্বেগ

অনলাইন ডেক্স

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার সংখ্যা বেড়েই চলছে। সর্বশেষ ৩টিসহ এখন পর্যন্ত মোট ১৬টি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে। এতে বিশ্ববাজারে বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানায় যুক্তরাজ্যের নৌবাহিনীর নজরদারি সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সেন্টার।

ইউকেএমটিও জানায়, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ১৬টি কার্গো জাহাজে হামলা হয়েছে। গতকাল বুধবার রাতে নতুন করে তিনটি কার্গো জাহাজে হামলা চালানো হয়েছে।

উপসাগরীয় অঞ্চল, হরমুজ প্রণালি এবং ওমান উপসাগরে এসব হামলার ঘটনা ঘটেছে। উপসাগরীয় গুরুত্বপূর্ণ এসব নৌপথে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বাণিজ্যিক জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।মধ্যপ্রচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এসব নৌপথগুলোতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বিশ্ববাজারে বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ