বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তৃণমূল ছেড়ে শতাধিক কর্মী সিপিএমে, মিনাখাঁয় বাম শিবিরে নতুন উদ্দীপনা

ডেস্ক রিপোর্ট

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার মিনাখাঁ বিধানসভার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের ঝুজুরগাছা এলাকায় তৃণমূল কংগ্রেস ছেড়ে প্রায় শতাধিক কর্মী-সমর্থক সিপিএমে যোগ দিয়েছেন। সিপিএম আয়োজিত এক সভায় তারা আনুষ্ঠানিকভাবে বাম দলে যোগ দেন।

যোগদানকারী কর্মী-সমর্থক এবং স্থানীয় সিপিএম নেতাদের দাবি, তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল, গোষ্ঠীদ্বন্দ্ব ও দুর্নীতির অভিযোগে হতাশ হয়েই তারা দল ছেড়েছেন। তাদের ভাষ্য, দলীয় বিভক্তি ও নেতৃত্বের দ্বন্দ্বের কারণে সাধারণ কর্মীরা উপেক্ষিত হচ্ছিলেন। এ পরিস্থিতিতে তারা সিপিএমের আদর্শের প্রতি আস্থা রেখে বাম শিবিরে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এ বিষয়ে সিপিএম নেতা ও রাজারহাট-নিউ টাউন বিধানসভার প্রার্থী সপ্তর্ষি দেব বলেন, “তৃণমূল বিরোধী দলের কোনো ভূমিকাই পালন করছে না। মানুষ তাই লড়াইয়ের প্রতীক হিসেবে বামপন্থাকেই বেছে নিচ্ছেন।” একই সঙ্গে তিনি তৃণমূলের অভ্যন্তরীণ বিভক্তি নিয়েও কটাক্ষ করেন।

সদ্য সিপিএমে যোগ দেওয়া মণিরুল মোল্লা বলেন, “এতদিন যে দলে ছিলাম, সেখানে কোনো সম্মান পাইনি। এখানে এসে সেই সম্মান পেয়েছি।”

অন্যদিকে, সিপিএম নেতা রাজু আহমেদ বলেন, “তৃণমূলের অত্যাচার ও ভয়ের পরিবেশের কারণে অনেকেই দল ছেড়েছিলেন। এখন পরিস্থিতি বদলেছে। মানুষ আবার বামপন্থার প্রতি আস্থা রাখছেন।” তিনি দাবি করেন, শুধু মিনাখাঁ নয়, রাজ্যের বিভিন্ন এলাকায়ও কৃষক, শ্রমিক, ছাত্র ও যুব সংগঠনের মাধ্যমে নতুন কর্মীরা সিপিএমে যোগ দিচ্ছেন।

তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ