বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সাইপ্রাসে আটক হামাস সদস্য, টার্গেটে ছিলেন জার্মানিরও

অনলাইন ডেক্স

সাইপ্রাসের লারনাকা বিমানবন্দর থেকে গত ৬ মার্চ এক সন্দেহভাজন হামাস সদস্যকে আটক করেছে সাইপ্রাস কর্তৃপক্ষ। তিনি ইসরায়েলি বা ইহুদি স্থাপনায় হামলার জন্য অস্ত্র এবং গোলাবারুদ সংগ্রহ করছিলেন বলে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

জার্মানিও তাকে আটক করার জন্য অনেক দিন থেকেই খুঁজছিল জার্মানির ফেডারেল প্রসিকিউটররা মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।

প্রসিকিউটররা জানান, সন্দেহভাজন ব্যক্তির জন্মস্থান লেবাননে।

তাকে আটকের পর গোপনীয়তার জন্য তার ব্যক্তিগত তথ্য প্রকাশ করা হয়নি। শুধু নাম কামেল এম বলে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। তিনি লেবানন থেকে সাইপ্রাসে এলে তাকে বিমানবন্দর থেকে আটক করে কর্তৃপক্ষ।

 

সন্দেহভাজন ব্যক্তিকে ৩০০ রাউন্ড সক্রিয় গোলাবারুদ পরিবহনের অভিযোগে আটক করা হয়েছে।তবে গোলাবারুদগুলো কোথা থেকে এসেছে বা কোথায় নেওয়া হচ্ছিল, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এই কার্যক্রমটি জার্মানি ও ইউরোপে ইসরায়েলি বা ইহুদি প্রতিষ্ঠানগুলোর ওপর প্রাণঘাতী হামলার প্রস্তুতির অংশ ছিল বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

 

পুলিশ বার্লিনে ওই সন্দেহভাজনের অ্যাপার্টমেন্টেও তল্লাশি চালিয়েছে। সন্দেহভাজন ব্যক্তি কামেল এম-কে জার্মানিতে ফিরিয়ে দেওয়ার পর তাকে বিচারের আগে আটক রাখা হবে নাকি জামিনে ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন বিচারপতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ