মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

সন্ধান চাই মাদ্রাসা থেকে নিখোঁজ রিকাবুলের, ৯ দিন পরও মেলেনি খোঁজ-সর্বশেষ দেখা গেছে তেজগাঁওয়ে

অভয়নগর,(যশোর) প্রতিনিধি:

যশোরের অভয়নগর থেকে ১৫ জুন ভোরে মাদ্রাসা থেকে নিখোঁজ কিশোরের সন্ধান চেয়ে অভয়নগর থানায় অভিযোগ।

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার একটি মাদ্রাসা থেকে রিকাবুল ইসলাম (১৪) নামে এক কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। নিখোঁজের ৯ দিন পর বুধবার (২৪ জুন) অভয়নগর থানায় লিখিত অভিযোগ করেন তার খালা সেলিনা বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, রিকাবুল ইসলামের মা রেহেনা বেগম জীবিকার তাগিদে ভারতে কর্মরত রয়েছেন। তার অনুপস্থিতিতে রিকাবুল খালা সেলিনা বেগমের তত্ত্বাবধানে থেকে অভয়নগর উপজেলার নওয়াপাড়া তেতুলতলা এলাকায় অবস্থিত শামসুল উলুম রহমানিয়া মাদ্রাসায় লেখাপড়া করত।

গত ১৫ জুন ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময়ে মাদ্রাসা থেকে রিকাবুল নিখোঁজ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, হারিয়ে যাওয়ার পর সর্বশেষ তাকে রাজধানী ঢাকার তেজগাঁও এলাকায় দেখা যায়। একই দিন দুপুরে মাদ্রাসার এক শিক্ষক ফোন করে বিষয়টি পরিবারের সদস্যদের অবহিত করেন।

সংবাদ পেয়ে পরিবারের সদস্যরা মাদ্রাসাসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে ব্যাপক খোঁজাখুঁজি চালালেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরবর্তীতে আত্মীয়-স্বজনদের সঙ্গে আলোচনা করে অভয়নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

নিখোঁজ রিকাবুল ইসলামের গায়ের রং কালো, উচ্চতা প্রায় ৫ ফুট, মুখমণ্ডল লম্বাটে, মাথার চুল ছোট ও কালো এবং শারীরিক গঠন হালকা-পাতলা। তার ঠোঁটের ওপর একটি ক্ষতচিহ্ন রয়েছে, যা পরিচয় শনাক্তে সহায়ক হতে পারে।

নিখোঁজ রিকাবুলের সন্ধান পেলে নিমোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হলো। মোবাইল নম্বর ০১৭২৮-০৭৬৯২৪-এ / শুধুমাত্র হোয়াটসঅ্যাপ : ০১৯০৮৯৬৮৩৯৪ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ