বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

শেরপুরে মিথ্যা ও ভিত্তিহীন অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি:

নিজের বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে সামাজিক ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন শেরপুর সদর উপজেলার বাসিন্দা কলেজ শিক্ষক সেলিম আহম্মেদ।

সোমবার (২৯ জুন ২০২৬) সন্ধ্যা ৭টায় শেরপুর সদর উপজেলার কুসুমহাটি বাজারে অবস্থিত তাঁর নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে সেলিম আহম্মেদ এক লিখিত বক্তব্যে বলেন,গত ২৮ জুন তারিখে কয়েকটি পত্রিকা ও অনলাইনে লছমনপুর এলাকার বাসিন্দা শ্রী রঞ্জিত চন্দ্র দে কয়েকজন তার পক্ষীয় সাজানো লোকজন দ্বারা আমার বিরুদ্ধে মিথ্যাচার, ভিত্তিহীন তথ্য দিয়ে সম্মান ক্ষুন্ন করার পায়তারা করছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, রঞ্জিত চন্দ্র দে কে দেশছাড়া করার হুমকির দেওয়ার কথা বানোয়াট। বরং সে তার জায়গা জোরপূর্বক দখল করতে এলে তিনি (সেলিম আহাম্মেদ) আদালতের শরণাপন্ন হন ও আদালত ওই বিরোধপূর্ন জমিতে ১৪৪ ধারা জারি করেন। এবং আদালতের যেকোনো সিদ্ধান্ত মেনে নিবেন বলেও জানান। তিনি প্রকৃত ঘটনা তুলে ধরে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

তিনি আরও বলেন, বিষয়টি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করা হোক এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক। সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ