মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ঝালকাঠির সৈয়দ রাসেল মুন

ঝালকাঠি প্রতিনিধি:

বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের নতুন কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঝালকাঠির সৈয়দ রাসেল মুন। সংগঠনটির আগামী দুই বছরের জন্য অনুমোদিত কেন্দ্রীয় কমিটিতে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি নাদিম হাসান এবং সাধারণ সম্পাদক মুনতাজুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়। এতে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্থান পান সৈয়দ রাসেল মুন।

সংগঠনটির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত সৈয়দ রাসুল মুন যুব অধিকার, গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক ন্যায়বিচার এবং জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। সংগঠনের নেতাকর্মীদের মতে, মাঠপর্যায়ে তাঁর সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীল নেতৃত্ব এবং ধারাবাহিক সক্রিয়তার স্বীকৃতি হিসেবেই তাঁকে কেন্দ্রীয় পর্যায়ের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রতিক্রিয়ায় সৈয়দ রাসুল মুন বলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ দায়িত্বকে আমি সম্মান ও বিশ্বাসের প্রতীক হিসেবে দেখছি। সংগঠনের আদর্শ ও নীতিকে ধারণ করে তরুণদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমকে আরও গতিশীল করতে নিষ্ঠা, সততা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার চেষ্টা করব। সারা দেশের নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী, মানবিক ও গণমুখী যুব সংগঠন গড়ে তুলতে আমি সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে দায়িত্ব পালন করব। সকলের দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের সময় থেকেই সৈয়দ রাসেল মুন যুব অধিকার পরিষদের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। পরবর্তী সময়ে সংগঠনের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন, তরুণদের অধিকার প্রতিষ্ঠার কর্মসূচি, সামাজিক ন্যায়বিচার এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা কার্যক্রমে তিনি সাংগঠনিকভাবে দায়িত্ব পালন করে আসছেন। সংগঠনের নেতাকর্মীদের মতে, দীর্ঘদিনের এই সাংগঠনিক অভিজ্ঞতা, নিষ্ঠা ও সক্রিয় ভূমিকার স্বীকৃতি হিসেবেই তাঁকে বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটিতে ঝালকাঠির কৃতি সন্তান সৈয়দ রাসেল মুনের অন্তর্ভুক্তির খবরে জেলাজুড়ে আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাঁর স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং সংগঠনের নেতাকর্মীরা এ অর্জনকে ঝালকাঠির জন্য গর্বের বিষয় হিসেবে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অসংখ্য বার্তা প্রকাশ করা হয়েছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন দায়িত্বে তিনি তরুণদের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে কার্যকর ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ