বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বার কাউন্সিল নির্বাচনে সরকার কোনো হস্তক্ষেপ করেনি : আইনমন্ত্রী চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা নেওয়া হয়েছে জনগণের অধিকার বাস্তবায়নই আমাদের লক্ষ্য : ডেপুটি স্পিকার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন সরকারি চাকরিতে কোটায় নিয়োগের সংখ্যা জানালেন প্রতিমন্ত্রী কর্মসূচি বাস্তবায়নে সহায়কদের নিয়েই কাজ করবে সরকার : চিফ হুইপ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সঙ্গে এমওইউ সই করতে চায় চীন পৃথিবীর বহু জাতির চেয়ে বাংলার সংস্কৃতি অনেক সমৃদ্ধ : সংস্কৃতিমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক হস্তান্তর করবেন বৃহস্পতিবার নাইজেরিয়ার মেলায় বাংলাদেশের ১০ ওষুধ কম্পানির অংশগ্রহণ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

যুক্তরাষ্ট্রে ৩০০ বিলিয়ন ডলারের তেল শোধনাগার নির্মাণ, বিনিয়োগে রিলায়েন্সের নাম

অনলাইন ডেক্স

যুক্তরাষ্ট্রে প্রায় ৫০ বছর পর নতুন একটি তেল শোধনাগার নির্মাণের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ব্রাউনসভিলে এই শোধনাগার নির্মাণ করা হবে এবং এতে ভারতের বৃহৎ শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বিনিয়োগ থাকতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘আমেরিকা ফার্স্ট রিফাইনিং’ নামের একটি প্রতিষ্ঠান টেক্সাসের ব্রাউনসভিলে যুক্তরাষ্ট্রের গত ৫০ বছরের মধ্যে প্রথম নতুন তেল শোধনাগার নির্মাণ করতে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, এটি যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় পর বড় পরিসরে নতুন শোধনাগার স্থাপনের উদ্যোগ।

ট্রাম্প তার বার্তায় বলেন, এই প্রকল্পে প্রায় ৩০০ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা রয়েছে, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগ হিসেবে বিবেচিত হতে পারে। তিনি দাবি করেন, নতুন এই শোধনাগার যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে আরো শক্তিশালী করবে, জ্বালানি উৎপাদন বাড়াবে এবং জাতীয় নিরাপত্তা জোরদার করতে সহায়তা করবে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ব্রাউনসভিল বন্দরে নির্মিত এই নতুন শোধনাগার মার্কিন বাজারে জ্বালানি সরবরাহ করবে, বৈশ্বিক বাজারে জ্বালানি রপ্তানির সুযোগ বাড়াবে এবং দক্ষিণ টেক্সাস অঞ্চলে হাজারো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। তার দাবি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটিকে বিশ্বের অন্যতম পরিচ্ছন্ন তেল শোধনাগার হিসেবে গড়ে তোলা হবে।বিশ্লেষকদের মতে, পশ্চিম এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের নতুন শোধনাগার নির্মাণের ঘোষণা তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বাড়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়।

এদিকে এই বিনিয়োগের জন্য ভারতের অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ভারতের বৃহৎ বেসরকারি জ্বালানি কম্পানি রিলায়েন্স এই প্রকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রিলায়েন্সের মালিক ভারতীয় শিল্পপতি মুকেশ আম্বানি।

বর্তমানে রিলায়েন্স বিশ্বের অন্যতম বড় জ্বালানি কম্পানি। ভারতের গুজরাটের জামনগরে অবস্থিত প্রতিষ্ঠানটির তেল শোধনাগার কমপ্লেক্সকে বিশ্বের বৃহত্তম শোধনাগারগুলোর একটি হিসেবে ধরা হয়।ফলে যুক্তরাষ্ট্রে নতুন শোধনাগার নির্মাণে এই কম্পানির সম্ভাব্য সম্পৃক্ততা আন্তর্জাতিক জ্বালানি খাতে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে।

 

তবে ট্রাম্প তার ঘোষণায় ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগের কথা উল্লেখ করলেও এই অর্থ পুরোপুরি নতুন শোধনাগার প্রকল্পের জন্য কি না, নাকি এটি বৃহত্তর কোনো জ্বালানি বিনিয়োগ চুক্তির অংশ তা স্পষ্ট করেননি। রিলায়েন্সের পক্ষ থেকেও এ বিষয়ে বিস্তারিত কোনো আনুষ্ঠানিক ঘোষণা এখনো দেওয়া হয়নি।

সূত্র: রয়টার্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ