সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

মুখ্যমন্ত্রী বিজয়ের শপথের পরেই নতুন চমক! তৃষাকে ১২ কোটির প্রস্তাব স্ট্যালিন-পুত্র উদয়নিধির

আন্তর্জাতিক ডেস্ক:

তামিল রাজনীতিতে নতুন অধ্যায়ের মাঝেই ফের চর্চার কেন্দ্রে অভিনেত্রী তৃষা কৃষ্ণন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে তলপতি বিজয়ের শপথ গ্রহণের মাত্র কয়েক দিনের মধ্যেই নাকি বিরোধী শিবিরের তরফে মোটা টাকার প্রস্তাব পেলেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রির অন্দরে জোর গুঞ্জন, ডিএমকে নেতা তথা তামিলনাড়ুর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী উদয়নিধি স্ট্যালিন তাঁর নতুন ছবির জন্য তৃষাকে ১২ কোটি টাকার অফার দিয়েছেন।

সূত্রের খবর, উদয়নিধি স্ট্যালিন প্রযোজিত একটি বড় বাজেটের ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে তৃষাকে। পারিশ্রমিক হিসেবে যে অঙ্কের কথা শোনা যাচ্ছে, তা অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম সর্বোচ্চ। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে বর্তমানে তৃষা অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী হলেও এই অঙ্ক তাঁর আগের পারিশ্রমিকের তুলনায় অনেকটাই বেশি বলেই দাবি বিভিন্ন মহলের।

এই খবর আরও বেশি আলোচনায় এসেছে তৃষার ব্যক্তিগত জীবন ঘিরে চলা জল্পনার কারণে। দীর্ঘদিন ধরেই তলপতি বিজয়ের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। বিজয়ের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথম সারিতে তৃষার উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছে। যদিও সম্পর্ক নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি বিজয় বা তৃষা— কেউই।

অন্যদিকে, রাজনীতিতে সক্রিয় থাকলেও সিনেমার সঙ্গে উদয়নিধি স্ট্যালিনের সম্পর্ক বহু দিনের। অভিনেতা ও প্রযোজক হিসেবে একাধিক সফল ছবির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। রাজনৈতিক ব্যস্ততার কারণে কিছুটা দূরে সরে গেলেও ফের বড় প্রজেক্টে হাত দিয়েছেন বলে খবর।

এদিকে তৃষার আসন্ন ছবি ‘করুপ্পূ’-র মুক্তি নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিভিন্ন প্রেক্ষাগৃহে সকালের শো বরাদ্দ হয়ে গেলেও শেষ মুহূর্তে পিছিয়ে যায় ছবির মুক্তি। কবে নতুন মুক্তির দিন ঘোষণা করা হবে, তা এখনও স্পষ্ট নয়।

তবে তৃষা সত্যিই উদয়নিধির ছবিতে অভিনয় করবেন কি না, তা নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। ফলে আপাতত পুরো বিষয়টিই ইন্ডাস্ট্রির জল্পনা হিসেবেই দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ