মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধে ফার্মেসীতে হামলা,ভাংচুর ও লুটপাট গ্রেফতার ২

Reporter Name

রাজবাড়ী,প্রতিনিধিঃ

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জমি সংক্রান্ত বিরোধে আরোগ্য ফার্মেসীতে হামলা, ভাংচুর, লুটপাট ও চাঁদাবাজীর অভিযোগে যৌথবাহিনীর তাৎক্ষণিক অভিযানে দুই ব্যাক্তিকে আটক করেছে। তবে থানায় মামলা না হওয়ায় তাদেরকে ১৫১ ধারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী (দোপপাড়া) গ্রামের মৃত মজিদ এলাহীর ছেলে ঢাকার স্বর্ণ ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোঃ আকিদুল ইসলাম (৪২) এবং বালিয়াকান্দি মিয়াপাড়া গ্রামের খলিলুর রহমান মিয়ার ছেলে তারেক মিয়া আলমাস (৩৫)।

হামলার শিকার আরোগ্য ফার্মেসীর মালিক ও ওষুধ ব্যবসায়ী মোঃ ফারুক হোসেন জানান,গত বুধবার ১১ জুন সকাল সাড়ে ১০টার দিকে বালিয়াকান্দি বাজার চৌরাস্তার সোনাপুর রোডে তার ফার্মেসী’তে ২০/২৫ জন অস্ত্রধারী ব্যাক্তি হামলা চালায়। তারা দোকানে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চুন্নুর নেতৃত্বে তারা তাকে মারধর করে ও হত্যার চেষ্টা চালায়। এসময় তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়।

ফারুক হোসেন অভিযোগ করেন, হামলাকারীদের মধ্যে ছিলেন আওয়ামীলীগ নেতা ঢাকার স্বর্ণ ব্যবসায়ী আশিক মাহমুদ, খোন্দকার মশিউল আজম চুন্নু, উসমান গণি মানিক, মোঃ মুরাদ, মোঃ নুরু, মোঃ সালাউদ্দিন, মোঃ কামাল, মোঃ খলিলসহ আরও অনেকে। তারা দোকান থেকে ওষুধ বিক্রির নগদ ৮ লাখ টাকা লুট করে নিয়ে যায় এবং ওষুধ ও পাশের মিষ্টির দোকানের মালামাল ভাঙচুর করে।

আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় ফারুক হোসেনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ফারুক হোসেন অভিযোগ করেন, বালিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ দিতে গেলে তা গ্রহণ করা হয়নি। পরে তিনি সেনাবাহিনীর ক্যাম্পে অভিযোগ করেন।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বালিয়াকান্দি বাজারের জমি নিয়ে ঢাকার স্বর্ণ ব্যবসায়ী আশিক মাহমুদ ও আকিদুল ইসলামের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই জমি দখল করতে গিয়েই এ ঘটনা ঘটেছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জামাল উদ্দিন বলেন, ঘটনার বিষয়ে নির্দিষ্ট অভিযোগ দিলে মামলা নেওয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। আটককৃত দুই জনকে ১৫১ ধারায় রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ