সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বগুড়া শেরপুরে বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রীতির উৎসব ২০২৫ অনুষ্ঠিত 

Reporter Name

সাগর কুমার সিং, বগুড়া প্রতিনিধি:

১১জুন (বুধবার) বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃ-গোষ্ঠীর সেল এর ব্যবস্থাপনায় জেলা প্রশাসক বগুড়া’র সহযোগিতায় শেরপুর জুবলি ডায়মন্ড (ডি.জে) মডেল হাই স্কুল খেলার মাঠে বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রীতির উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়।

সম্প্রীতির উৎসবে দেশে বসবাসরত পার্বত্য অঞ্চল ও সমতলের বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠী চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, ওঁরাও, মাহাতো,মাহালী, পাংখোয়া, চঞ্চঙ্গা, তুরি, মুসহর, মালো, গঞ্জু ভুমিজ, মালপাহাড়ি, কোল, মুন্ডা ও রাজবংশী সহ ১৭টি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা এর উপপরিচালক এস.এম.শামীম আকতার এর সভাপতিত্বে বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্প্রীতির উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পি.এম.ইমরুল কায়েস অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব), বগুড়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শাহরিয়ান সজিব অতিরিক্ত সার্কেল শেরপুর থানা এবং, বগুড়া, রেবেকা সুলতানা মহিলা বিষয়ক কর্মকর্তা শেরপুর উপজেলা, বগুড়া, সন্তোষ সিং বাবু সভাপতি জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটি এবং স্বাগত বক্তব্য রাখেন মোঃ মাহমুদুল হাসান জেলা কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, বগুড়া।

পাহাড় কিনবা সমতলের আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি কৃষ্টি কালচার বাঁচিয়ে রাখার এবং নিজস্ব সংস্কৃতি গুলো পৃথিবীর সকল স্তরে ছড়িয়ে দেয়া বা তুলে ধরা মূল লক্ষ্য বলে জানিয়েছে আয়োজন কমিটি।

আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক সাগর কুমার সিং বলেন বগুড়ার আদিবাসীরা অন্যান্য জেলার আদিবাসীদের থেকে অনেক পিছিয়ে এমনকি বর্তমান তাদের নিজস্ব সংস্কৃতি কৃষ্টি কালচার বিলুপ্তের দিকে এর মূল কারণ বগুড়া জেলায় আদিবাসীদের জন্য কোন আদিবাসী কালচারাল একাডেমীর না থাকা। আরো বলেন যেহেতু বগুড়া জেলার শেরপুর উপজেলায় সবচেয়ে বেশি আদিবাসীর বসবাস তাই আদিবাসী কালচারাল একাডেমী শেরপুরে স্থাপন করার জোর দাবিও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ