বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধন করলেন এমপি চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরে উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

আজ শুক্রবার সকাল প্রায় ১১টা ৫০ মিনিটে ফরিদপুরের গৌড় গোপাল আঙ্গিনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শোভাযাত্রার উদ্বোধন করেন।

এ সময় বিভিন্ন হিন্দু ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য এবং পারস্পরিক সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

এর আগে এমপি চৌধুরী নায়াব ইউসুফ শ্রীঅঙ্গনে প্রসাদ বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফরিদপুর জেলা বিএনপির নেতৃবৃন্দ, বিভিন্ন হিন্দু সংগঠনের প্রতিনিধি, ভক্তবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্টো রথযাত্রা উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভক্ত ও সনাতন ধর্মাবলম্বী অংশ নেন। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ