শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে “সংবাদ সম্মেলন” 

Reporter Name

তালাত মাহামুদ,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে বিভিন্ন পত্র-পত্রিকায় ও গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত সংবাদের “প্রতিবাদ সংবাদ সম্মেলন” করেছেন আব্দুর রহমান খোকন।

আজ ১৪-০৬-২০২৫ ইং তারিখ শনিবার সকাল ১১:ঘটিকায় নরসিংদী প্রেস ক্লাবে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আব্দুর রহমান খোকন বলেন, তিনি পর পর দুই বার রায়পুরা উপজেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক। কতিপয় স্বার্থন্বেসী মহল সামাজিক ও রাজনৈতিক ভাবে তাকে হয়রানি করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট ও মনগড়া সংবাদ প্রকাশ করেছেন। তিনি এ মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভূইয়া, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ভিপি ইদ্রিস আলী মুন্সি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, নরসিংদী জেলা বিএনপি সদস্য ইফতিখার আহম্মেদ ভূইয়া ইতু, রায়পুরা উপজেলা বিএনপির সহ—সভাপতি এম. মোজাম্মেল হক চেয়ারম্যান, সহ সভাপতি এম ফখরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা উপজেলা মহিলা দলের সভাপতি আরফিনা আসাদ। উক্ত প্রতিবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির। বিভিন্ন অংগ সংঘঠেনর নেতৃবৃন্দ ও অনলাইন মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার, জাতীয় পর্যায়ের সকল পত্র পত্রিকার ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিক গণ । উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ