বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের ৫৩ কোটি ৭১ লাখ টাকার বাজেট ঘোষণা

দিলোয়ার হোসেন,ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের ৫৩ কোটি ৭১লাখ ৭৮হাজার ৪’শ ৯১ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ছাতক পৌরসভা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মহিউদ্দিন আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

প্রস্তাবিত বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি  ৭১ লক্ষ ৭৮ হাজার  ৪৯১ টাকা, ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি  ৮৫ লক্ষ এবং উদ্ধৃত দেখানো হয়েছে  ৩ কোটি ৮৬লক্ষ ৭৮হাজার ৪শ’ ৯১টাকা। বাজেটে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য ওয়াটের ট্রিটমেন্ট নির্মাণ, ব্যবসায়ীদের জন্য মার্কেট নির্মাণ ও শহরের জলাবদ্ধতার পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ নির্মাণের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুসরাত আরেফিন, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, পৌরসভার নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী মো. আবদুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, হিসাব রক্ষক কুলসুমা বেগম,
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি অধ্যাপক (অব.) হরিপদ রায়, ছাতক উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, ছাতক পৌরসভার সাবেক কাউন্সিল ও পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সুমেন, ছাতক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কাজী রেজাউল করিম রেজা, আহবায়ক কমিটির সদস্য সাকির আমিন, মাহমুদ আলম, মুশাহিদ আলী, সাজ্জাদ মাহমুদ মনির, লুৎফুর রহমান শাওন, জাহাঙ্গীর আলম চৌধুরী, অজিত কুমার দাশ, তাজিদুল ইসলাম, আবু বকর চৌধুরী, মাওলানা জুবায়ের আহমদ, দিলোয়ার হোসেন, লোকমান হোসেন, আদিল ও মোহাম্মদ রিফাত, ছাতক পৌরসভার কর আদায়কারী জামাল উদ্দিন, কর নির্ধারক শহিদুল হক মোল্লা, টেক্স আদায়কারী যুবরাজ চৌধুরী শরিফ, সহকারি কর আদায়কারী রতন চন্দ্র দে, স্টোর কিপার অজিত কুমার দাস, সুপারভাইজার বিজয় পাল, সুব্রত হালদার সহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পৌর নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ