মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা বশির

​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক মিয়া, সাধারণ সম্পাদক মাওলানা বশির

​ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের ঐতিহ্যবাহী হাসনাবাদ বাজার ব্যবসায়ী কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছর মেয়াদের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়।
​গত রবিবার ১৩ জুলাই ২০২৬ ইং তারিখে বাজারের ব্যবসায়ী বৃন্দের উপস্থিতিতে আয়োজিত এক সভায় এই নতুন কমিটি ঘোষণা করেন কমিটির প্রধান উপদেষ্টা মিজানুর রহমান অমরু। এ সময় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ব্যবসায়ী দুদুমিয়া, কলমদার আলী, কমল বাবু, আইস আলী এবং আব্দুল আজিজ।
​ঘোষিত নতুন কমিটিতে মোঃ রফিক মিয়া-কে সভাপতি এবং মাওলানা বশির আহমদ-কে সেক্রেটারী (সাধারণ সম্পাদক) নির্বাচিত করা হয়েছে।
​১১ সদস্য বিশিষ্ট নবগঠিত কার্যনির্বাহী পরিষদ:
সভাপতি: মোঃ রফিক মিয়া, সহ-সভাপতি: মোঃ দিলোয়ার আহমদ, সেক্রেটারী: মাওলানা বশির আহমদ, সহ-সেক্রেটারী: দিলোয়ার হোসেন জয়
,সাংগঠনিক সম্পাদক: মোঃ আব্দুল্লাহ,সহ-সাংগঠনিক: আব্দুল হান্নান,কোষাধ্যক্ষ: মোঃ মাসুম আহমদ, প্রচার সম্পাদক: মোঃ সাদ্দাম হোসেন,সদস্য: মোঃ আশরাফুল ইসলাম, সদস্য: মোঃ সুহেল আহমদ,সদস্য: মোঃ বুলু মিয়া
​কমিটি গঠন উপলক্ষে আয়োজিত উক্ত সভায় হাসনাবাদ বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন মিলন বাবু, বাশাহ মিয়া, বিনয় বাবু, মমিন আহমদ, নবাব আলী, নূর মিয়া, জহির মিয়া, জয়নাল মিয়া, ছাহেল, সুন্দর আলী, আলমাছ আলী, উমর বাবু, আলী আহমদ,খোরশেদ আলম, নাঈম সহ বাজারের সর্বস্তরের ব্যবসায়ী বৃন্দ।
​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হাসনাবাদ বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা এবং বাজারের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। প্রধান উপদেষ্টা মিজানুর রহমান অমরু তাঁর বক্তব্যে আশা প্রকাশ করেন যে, এই তরুণ ও অভিজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি বাজারের ব্যবসায়িক পরিবেশকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ