দিলোয়ার হোসেন, ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুণ সংগঠক ও সমাজসেবক শাহজাহান মিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন দিগলবাক গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গ্রামবাসীর ঐক্যবদ্ধ সমর্থন ও সহযোগিতা নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে দিগলবাক গ্রামে শাহজাহান মিয়ার নিজ বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় গ্রামের মুরুব্বি, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি রমজান আলী।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী শাহজাহান মিয়া গ্রামবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এ সময় উপস্থিত গ্রামবাসী ঐক্য ও পারস্পরিক মতামতের ভিত্তিতে তাঁর প্রতি সমর্থন জানান।
সভায় বক্তারা এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, ওয়ার্ডের সার্বিক উন্নয়নে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া এবং সাধারণ মানুষের পাশে থাকা জরুরি।
বক্তব্য রাখেন রফিক উদ্দিন, আব্দুল বারিক, সাঈদুল ইসলাম, হেলাল মিয়া, ইসকার উদ্দিন, কাওছার খান, ফয়েজ উদ্দিন, আব্দুস সালাম, ফাহিম ও সজিদ আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম, আক্তার উদ্দিন, তেরাব আলী, সফাত আলী, আব্দুল মতিন, মাসুক খান, শফিক উদ্দিন, মাহবুব আহমেদ, খতিব আলী, নাছির উদ্দিন, আব্দুল কালাম, আবুল হোসেন, জমির আলী, আশ্রব আলী, আজির উদ্দিন, সেবুল খান, আমির উদ্দিন, নুর ইসলাম, মনির উদ্দিন, ফিরুজ আলী, বাদসা খান, বকুল খান, প্রতাব খান, সুজন মিয়া, সাত্তার মিয়া, জুয়েল মিয়া ও রাহেল আহমদসহ গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
গ্রামবাসীর সমর্থনের বিষয়ে মেম্বার পদপ্রার্থী শাহজাহান মিয়া বলেন, “গ্রামবাসী যে ঐক্যবদ্ধ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দিয়েছেন, তাতে আমি ও আমার পরিবারের সদস্যরা চিরকৃতজ্ঞ। নির্বাচনে মেম্বার নির্বাচিত হই বা না হই, গ্রামবাসীর সেবা করার চেষ্টা অব্যাহত থাকবে। মানুষের পাশে থাকা ও এলাকার কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”
তিনি আরও বলেন, গ্রামবাসীর ভালোবাসা ও সহযোগিতাকে সম্মান জানিয়ে এলাকার মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
সভাপতি রমজান আলীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘটে।