রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী ফরিদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তার রাষ্ট্রীয় কর্মসূচিতে অনুপস্থিতি নিয়ে আলোচনার ঝড়  মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ঘাটাইলে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ

Reporter Name

  • ‘নিরাপদ পথচলায় হেলমেট অপরিহার্য! হেলমেট পড়ুন জীবন বাঁচান’—এই স্লোগানে ঘাটাইলে মোটরসাইকেল দুর্ঘটনা রোধে হেলমেট ব্যবহারে জনসচেতনতা তৈরিতে ব্যতিক্রমী এক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    শনিবার (১৭মে) দুপুরে ঘাটাইল কলেজ মোড় চত্বরে ‘রিপোর্টার্স ইউনিটি, ঘাটাইল’-এর আয়োজনে এবং জাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডা. আব্দুস সাত্তার-এর সৌজন্যে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

    কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু সাঈদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “হেলমেট শুধু আইন মেনে চলার বিষয় নয়, এটি জীবন বাঁচানোর একটি বড় উপায়। হেলমেট ব্যবহারে অভ্যস্ত হলে দুর্ঘটনায় প্রাণহানির হার অনেক কমে যাবে।”

    উদ্যোক্তারা কর্মসূচির অংশ হিসেবে সড়কে চলাচলকারী মোটরসাইকেল আরোহীদের থামিয়ে তাদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করেন। পাশাপাশি হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা ও আইনগত দিক তুলে ধরে সচেতনতামূলক পরামর্শ দেন।

    লায়ন ডা. আব্দুস সাত্তার বলেন, “প্রতিদিন অসংখ্য প্রাণ চলে যাচ্ছে শুধুমাত্র হেলমেট না পরার কারণে। তাই সমাজের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এ উদ্যোগ নিয়েছি।”

    পথচারী, চালক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যানার, পোস্টার ও সরাসরি আলোচনার মাধ্যমে হেলমেটের গুরুত্ব তুলে ধরা হয়।
    উল্লেখ্য, ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে আয়োজক সংগঠন।


আপনার মতামত লিখুন :

One response to “ঘাটাইলে মোটর সাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ”

  1. usp_qtol says:

    услуги seo продвижения услуги seo продвижения .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ