সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

খুলনার ১০ মামলার আসামি ফরিদপুরে মামা বাড়ি থেকে গ্রেফতার

Reporter Name

সেক মোহাম্মদ আফজাল,বিশেষ প্রতিবেদক:

খুলনার ১০ মামলার আসামি পুলিশের ভয়ে ফরিদপুরের সালথায় মামার বাড়িতে লুকিয়ে ছিলেন খুলনার আন্ত জেলা ডাকাতদলের সক্রিয় সদস্য রাজীব সরদার (২৮)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টি মামলা রয়েছে।

বুধবার (১১ জুন) দুপুরে অভিযুক্ত রাজীবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ১০ জুন মঙ্গলবার রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

গ্রেফতার রাজীব খুলনার খানজাহান আলী থানা এলাকার বাসিন্দা।

জানা যায়, ফুলবাড়িয়ায় তার নিজ মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন তিনি। তাকে আটককালে একটি চোরাই মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

অভিযুক্ত রাজীবকে গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেছেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান। তিনি বলেন, গ্রেফতার এড়াতে নিজের ও বাবা-মায়ের নাম গোপন রেখে দীর্ঘদিন মামার বাড়িতে আত্মগোপনে ছিলেন ডাকাত রাজীব সরদার। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতি, চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ