সোমবার, ০১ জুন ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

হরমুজে নতুন নিয়মে ফি নেবে ইরান, যেসব দেশ পাবে সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ সমুদ্রপথ হরমুজ প্রণালি দিয়ে নির্দিষ্ট পথে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ মেকানিজম বা পদ্ধতি তৈরি করেছে ইরান, যা খুব শিগগিরই উন্মোচন করা হবে।
শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এই ঘোষণা দিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।
ইব্রাহিম আজিজি জানান, ইরানের তৈরি এই নতুন ব্যবস্থার সুফল কেবল বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা পক্ষগুলোই পাবে। একই সঙ্গে এই পদ্ধতির আওতায় বিশেষায়িত সেবা প্রদানের বিপরীতে জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর তেহরানের কর আরোপের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জলপথ দিয়ে নিরাপদ যাতায়াতের জন্য ইরানকে যেকোনও ধরনের অর্থ প্রদান বা ফি দেওয়ার বিষয়ে শিপিং কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়ে রেখেছিলেন ট্রাম্প।
মূলত আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বোমাবর্ষণ শুরু করার পর থেকে ইরান নিজেদের জাহাজ ছাড়া হরমুজ প্রণালি দিয়ে অন্যান্য সব ধরনের জাহাজ চলাচল প্রায় বন্ধ করে দেয়। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে ইতিহাসের সবচেয়ে বড় বিঘ্ন ঘটে। গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্র বোমাবর্ষণ সাময়িক স্থগিত করলেও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ অব্যাহত রেখেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ