মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

এপ্রিলে হরমুজ দিয়ে ১০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করলো ইরাক

আন্তর্জাতিক ডেস্ক:

গত এপ্রিল মাসে বিশ্বের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ১০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে ইরাক।

শনিবার (১৬ মে) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইরাকের নতুন তেলমন্ত্রী বাসিম মোহাম্মদ। তিনি জানান, গত মাসে তার দেশ হরমুজ প্রণালী দিয়ে ১০ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করেছে।

ইরাকের নতুন তেলমন্ত্রী বলেন, ইরাক তাদের তেল উৎপাদন এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে ওপেক এর সাথে আলোচনা করার পরিকল্পনা করছে।

মন্ত্রী আরও যোগ করেন, বাগদাদের লক্ষ্য হলো দৈনিক উৎপাদন সক্ষমতা ৫ মিলিয়ন (৫০ লাখ) ব্যারেলে উন্নীত করা।

উল্লেখ্য-যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার জেরে তেহরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজের নিয়ন্ত্রণ আরও পাকাপোক্ত করেছে। ইরান জোর দিয়ে বলছে, হরমুজ প্রণালীতে কোনো আন্তর্জাতিক সমুদ্রসীমা নেই এবং এটি তাদের সার্বভৌমত্বের অংশ। মিত্র দেশগুলোর জন্য এটি উন্মুক্ত থাকলেও, সন্দেহভাজন বা বিরোধী দেশের জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরান কঠোর নজরদারি ও নিয়ন্ত্রণ প্রয়োগ করছে। সূত্র : আল-জাজিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ