মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

বাবাকে পেছনে বসিয়ে ট্যাংক চালাচ্ছেন কিম জং উনের কন্যা

অনলাইন ডেক্স

উ. কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-এর প্রকাশিত ছবিতে দেখা গেছে, কিম জং উনের কিশোরী কন্যা তার বাবাকে পেছনে বসিয়ে একটি সেনাবাহিনীর ট্যাংক চালিয়ে যাচ্ছেন। বিশ্লেষকরা ধারণা করছেন, তিনি হয়তো তার বাবার উত্তরসূরি হওয়ার জন্য প্রশিক্ষণ নিচ্ছেন। আজ শুক্রবার ছবিটি প্রকাশ করা হয়।

কিমের কন্যা জু এ নামে পরিচিত।তার বয়স আনুমানিক ১৩ বছর বলে মনে করা হয়। তবে উত্তর কোরিয়ার পক্ষ থেকে তার নাম বা বয়স সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

 

সাম্প্রতি তার বাবার সঙ্গে তাকে বারবার জনসমক্ষে দেখা যাচ্ছে। ছবিতে দেখা যায়, জু বেশ মোনোযোগ দিয়ে ট্যাংক চালাচ্ছেন এবং হাসিমুখে তার বাবা ট্যাংকের বুরুজে হেলান দিয়ে বসে আছেন।

এ ছাড়া তিনজন সামরিক কর্মকর্তা ট্যাংকের বাইরের অংশে বসে আছেন। চলতি মাসের শুরুতে জুকে একটি ফায়ারিং রেঞ্জে রাইফেল চালাতে দেখা যায়। অন্য একটি ঘটনায় তাকে হ্যান্ডগান দিয়ে গুলি চালাতেও দেখা যায়। 

কেসিএনএ-এর প্রতিবেদন অনুসারে, কিম বৃহস্পতিবার এক নতুন ধরনের ট্যাংকের মহড়া তদারকি করেছেন।

এটি ড্রোন এবং ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে উন্নত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা প্রদর্শন করেছে। 

সাম্প্রতি কিম দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক অস্ত্রসহ একটি কৌশলগত অস্ত্রাগার গড়ে তোলার পাশাপাশি কৌশলগত ক্ষেপণাস্ত্রসহ দেশের প্রচলিত অস্ত্রের আধুনিকীকরণের কাজ চালিয়ে যাচ্ছেন।

 

সূত্র : আরব নিউজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ