মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর

অনলাইন ডেক্স

সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে দুবাই বিমানবন্দর। স্থানীয় সময় সকাল নয়টায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়(বাংলাদেশ সময় বেলা ১১টা) জানিয়েছে, দেশটির আকাশ-প্রতিরোধী ব্যবস্থা এখন ইরান থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র আর ড্রোনের হুমকি মোকাবিলা করছে। তবে বিস্তারিত কিছু বলা হয়নি।

সোমবার ভোরে বিমানবন্দরের কাছেই একটি ড্রোনের আঘাতে জ্বালানি ট্যাংকে আগুন ধরে যায় বলে বিবিসি নিউজ জানিয়েছে।ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। সব যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই সতর্কতামূল ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

যাত্রীদের জানানো হয়েছে যে, সর্বশেষ পরিস্থিতি জানতে তারা যেন তাদের সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

বলা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে যে আওয়াজ শোনা যাচ্ছে, তা আসলে ক্ষেপণাস্ত্র আর ড্রোনগুলিকে সেদেশের আকাশ-প্রতিরোধী ব্যবস্থা ‘প্রতিরোধ’ করার শব্দ। এর আগে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সাময়িক ভাবে স্থগিত রাখার কথা জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ।

 

দুবাইতে এক বিমানযাত্রী জানিয়েছেন, তারা এখনও বিমানবন্দরেই আটকে আছেন।  প্রায় ৪০ মিনিট বিমানের ভেতরেই অপেক্ষা করার পরে বিমানের পাইলট ঘোষণা করেন, নিরাপত্তার কারণে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘যাত্রীদের বিস্তারিত কিছু বলা হয়নি। তবে এটা ভালোই হয়েছে, কারণ তা না হলে বিমানবন্দরে আতঙ্ক সৃষ্টি হত।’

 

কিছু বিমানকে দুবাইয়েরই আরেকটি আন্তর্জাতিক বিমানবন্দর আল মাখতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। এমিরেটস জানিয়েছে, তারা স্থানীয় সময় সকাল ১০টার (বাংলাদেশ সময় দুপুর ১২টা) পরে সীমিতভাবে তাদের পরিষেবা শুরু করবে, তবে অন্য অনেক ফ্লাইট বাতিল করেছে তারা।

সূত্র : বিবিসি বাংলা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ