বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
নগরকান্দা উপজেলার শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন ছাতকে ৮০০ পিস ই’য়া’বাসহ একজন গ্রেফতার। ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য চিলমারীতে “জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে” ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রাজশাহীর মোহনপুরে ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে জাতীয় যুব দিবস উদযাপিত পটিয়া থানায় প্রভাব বিস্তার করে হট্টগোল করায় নারীকে বিতাড়িত ভূরুঙ্গামারীতে এইচএসসি ও আলিমের ফল প্রকাশে শীর্ষে ধলডাঙ্গা কলেজ ও ফাজিল মাদ্রাসা কালারুকা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মনসুর আজাদের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। শ্বশুরবাড়ির নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু; পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করলেন এনসিপি’র সাজ্জাদ হোসেন বালিয়াকান্দিতে জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মীর মনিরুজ্জামান বাবুর নেমপ্লেট বিতরণ ও গণসংযোগ
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

আরো ৫ দেশকে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান ট্রাম্পের

অনলাইন ডেক্স

বিশ্বজুড়ে আরো ৫ দেশকে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়ার এক পোস্টে এই আহ্বান জানান। খবর এএফপির।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অনেক দেশই হরমুজ প্রণালি খোলা ও নিরাপদ রাখতে যুদ্ধজাহাজ পাঠাবে।তিনি বিশেষভাবে চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাজ্যর মতো দেশগুলোর নাম উল্লেখ করে বলেন, যেহেতু তারা এই সংকটের প্রভাবের মধ্যে রয়েছে, তাই তাদেরও নৌবাহিনী পাঠানো উচিত।

 

তিনি জানান, যুক্তরাষ্ট্র শিগগিরই প্রণালি দিয়ে চলাচল করা তেলবাহী ট্যাংকারগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন নৌবাহিনীর এসকর্ট (সামরিক নিরাপত্তা) শুরু করবে। শুক্রবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এটি খুব শিগগিরই শুরু হবে।’

মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালিতে প্রায় সব ধরনের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে।বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ সাধারণত এই পথ দিয়ে পরিবহন করা হয়। প্রণালির সবচেয়ে সরু অংশ মাত্র ৫৪ কিলোমিটার প্রশস্ত।

 

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতার ‘১০০ শতাংশ ধ্বংস করে দিয়েছে’। তবে তিনি স্বীকার করেন, তবু ইরান সহজেই ড্রোন, মাইন বা স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে এই জলপথে হামলা চালাতে পারে।তিনি আরো বলেন, যদি ইরান হরমুজ প্রণালিতে বাধা সৃষ্টি করতে থাকে, তাহলে যুক্তরাষ্ট্র উপকূলীয় এলাকায় ব্যাপক বোমা হামলা চালাবে এবং ইরানি নৌযান ধ্বংস করবে। তার ভাষায়, ‘যেকোনো উপায়ে আমরা খুব শিগগিরই হরমুজ প্রণালিকে আবার খোলা, নিরাপদ ও মুক্ত করব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ