শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

তেহরানে সরকারপন্থী সমাবেশস্থলের কাছে ব্যাপক বিস্ফোরণ

অনলাইন ডেক্স

তেহরানের কেন্দ্রস্থলে শুক্রবার সরকারপন্থী একটি সমাবেশস্থলের কাছে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এতে অন্তত একজন নিহত হয়েছে।

এর আগে রাষ্ট্রীয় টিভিতে তেহরানসহ দেশের বিভিন্ন বড় শহরে ফিলিস্তিনি জনগণের সমর্থনে রমজানের শেষ শুক্রবার পালিত কুদস দিবস উপলক্ষে মানুষের সমাবেশের দৃশ্য সম্প্রচার করা হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ফিলিস্তিনি ইস্যুর সমর্থনে অনুষ্ঠিত বার্ষিক সরকারসমর্থিত সমাবেশের কাছাকাছি একটি বিস্ফোরণে শুক্রবার অন্তত একজন নিহত হয়েছেন।

ঘটনা সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। তবে মধ্যপ্রাচ্যজুড়ে চলমান যুদ্ধের ১৪তম দিনে ইসরায়েলি সেনাবাহিনী এর আগে তেহরান শহরের কেন্দ্রের সমাবেশস্থলের কাছাকাছি দুটি এলাকা থেকে মানুষকে সরে যেতে আহ্বান জানিয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ