মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম :
মৃত্যুফাঁদের নাম ‘চায়না দুয়ারি’: নীরব ধ্বংসের মুখে দেশি মাছের অভয়াশ্রম সদরপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ: ভুক্তভোগীর পাশে এমপি বাবুল, দ্রু ত বিচারের নির্দেশ আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী মানবপাচার বন্ধে আইনের শাসন নিশ্চিত করা জরুরি: রুহুল কবির রিজভী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বজায় রাখতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ঢাকাসহ ৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, কমবে গরম মনোহরদীতে মোবাইল কোটে মাদক ব্যবসায়ী রাজীব চন্দ্র দেকে ১০ মাসের কারাদণ্ড প্রদান
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের

অনলাইন ডেক্স

ইরানের প্রতিশোধমূলক হামলার পর থেকে এখন পর্যন্ত ১০৫টি ক্ষেপণাস্ত্র ও ১৭৬টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী।

মঙ্গলবার (১০ মার্চ) বাহরাইন প্রতিরক্ষা বাহিনীর বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা।

দেশটির প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অন্যান্য সম্পদ থাকা দেশগুলোকে লক্ষ্য করে ইরান যে প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে, তার অংশ হিসেবেই বাহরাইন লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধারাবাহিকভাবে ইরানের এসব হামলা প্রতিহত করছে।

আরো বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির মধ্যে দেশের আকাশসীমা সুরক্ষিত রাখতে সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বাহরাইন প্রতিরক্ষা বাহিনী।

বেসামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য বড় হুমকি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ