সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফার প্রান্তর: পবিত্র হজ আজ রাষ্ট্রপতি বঙ্গভবনে ঈদুল আযহার সংবর্ধনার আয়োজন করবেন ২৮ মে আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী কিচেন কেবিনেট নিয়ে আসিফ মাহমুদের প্রতিক্রিয়া রাতে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে মেট্রোরেল-ট্রেন ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যেভাবে চামড়া সংরক্ষণে প্রশিক্ষণ পেয়েছেন ২২ হাজার মানুষ : প্রাণিসম্পদমন্ত্রী প্রস্তুত জাতীয় ঈদগাহ, রাজধানীতে কখন কোথায় ঈদের জামাত ঈদের পর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা রেলমন্ত্রীর ঝিনাইদহের ঘটনা নিয়ে হাসনাতের নতুন পোস্ট
জরুরী :
ওয়েবসাইট উন্নয়নের কাজ চলমান সাথেই থাকুন দেখতে থাকুন

লেবাননের পার্লামেন্ট নির্বাচন স্থগিত

অনলাইন ডেক্স

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে লেবাননের পার্লামেন্ট নির্বাচন স্থগিত করা হয়েছে। চলতি বছরের মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন দুই বছর পর অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৯ মার্চ) বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

দেশটির পার্লামেন্ট স্পিকার নবীহ বেরি এক বিবৃতিতে জানায়, চলতি বছরের মে মাসে আইনসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।কিন্তু এখন দুই বছর পর অনুষ্ঠিত হবে এই নির্বাচন।

 

সিদ্ধান্তটির পেছনে প্রধান কারণ হিসেবে ইসরায়েলের সঙ্গে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর চলমান সংঘাতকে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

এদিকে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়ার দিনই রাজধানী বৈরুতের পার্লামেন্টে সংসদ সদস্যরা বৈঠকে বসেন। বৈঠকে হিজবুল্লাহর পার্লামেন্টারি ব্লকের প্রধান মোহাম্মদ রাদসহ অন্যান্য সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।

একই সময় বেইরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরের আকাশে ইসরায়েলের যুদ্ধবিমান টহল দিতে দেখা যায়, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতির উত্তেজনা আরও স্পষ্ট করে তুলেছে।

বিশ্লেষকদের মতে, চলমান সামরিক উত্তেজনা ও নিরাপত্তা ঝুঁকির কারণে লেবাননে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। তাই নির্বাচন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের পেইজ